শাকসু নির্বাচনের দাবিতে নীলফামারীতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম নীলফামারী
আজ ২১ জানুয়ারি, ২০২৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে এবং অবিলম্বে নির্বাচনের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির।
আজ বুধবার বিকেলে নীলফামারী শহর শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি নীলফামারীর বড় বাজার ট্রাফিক মোড় থেকে শুরু হয়ে নীলফামারী চৌরঙ্গী মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ করেন।
মিছিলে শাকসু নির্বাচনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
এ সময় নীলফামারী শহর শাখার সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং শহর সেক্রেটারি সেলিম উদ্দীনের সঞ্চালনায় মিছিল শেষে সংক্ষেপে আলোচনা করেন বিশেষ অতিথিরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নুরুল হুদা কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও রংপুর মহানগর ছাত্রশিবির সভাপতি।
উপস্থিত ছিলেন আবু সুফিয়ান রংপুর দায়িত্বশীল,উপস্থিত ছিলেন নীলফামারী ছাত্র শিবিরের সাবেক সভাপতি আহমদ রায়হান, সাবেক সভাপতি, শফিকুল ইসলাম, সাবেক সভাপতি, ময়নুল ইসলাম, সহ বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা।
এ সময় আহমাদ রায়হান সাবেক ছাত্রশিবির জেলা সভাপতি (বিশেষ অতিথি) বলেন ছাত্রদের এই আন্দোলন দমিয়ে রাখা যাবে না। অচিরেই ছাত্রদের এই নির্বাচন দিতে হবে। কোন গড়িমসি মেনে নেওয়া হবে না।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল হুদা বলেন, “সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্র সংসদের বিকল্প নেই। কিন্তু সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন শাকসু নির্বাচন স্থগিত করে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। আমরা অবিলম্বে এই স্থগিতাদেশ প্রত্যাহার করে নির্বাচনের তফসিল ঘোষণার জোর দাবি জানাচ্ছি।”
সমাবেশে বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, সাধারণ শিক্ষার্থীদের প্রাণের দাবি শাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের গড়িমসি সহ্য করা হবে না। ছাত্র সমাজ তাদের অধিকার আদায়ে রাজপথে ছিল এবং থাকবে।