April 23, 2026, 11:01 am
শিরোনাম :
সিরাজগঞ্জের রায়গঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ জন শিক্ষার্থী সিরাজগঞ্জ সহ সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু সিরাজগঞ্জ মোট ১২ টি কেন্দ্র আছে পরিক্ষা হচ্ছে বরাদ্দ সংকটে গোপালগঞ্জে দিন-রাতজুড়ে লোডশেডিং, ভোগান্তিতে গ্রাহকেরা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে অপহৃত ০৩ ভিকটিম উদ্ধার যৌতুকের বলি পলি খানম: ঘরছাড়া মা ও শিশু, ন্যায়বিচার চেয়ে আদালতে মামলা চট্টগ্রাম সিটি কলেজ হামলায় ভিডিও ছবিসহ বিভাগীয় কমিশনার বরাবর স্মারক লিপি খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে চট্টগ্রামে ছাত্রশিবিরের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবিতে স্বারক লিপি প্রদান জমকালো আয়োজনে “খোলা বার্তা” গণমাধ্যমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদারগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ শিক্ষক, শিক্ষার্থী মাত্র ১

বিশেষ প্রতিনিধি : ইব্রাহিম হাওলাদার জামালপুর প্রতিনিধি : নাজমুল হাসান

মাদারগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ শিক্ষক, শিক্ষার্থী মাত্র ১

বিশেষ প্রতিনিধি : ইব্রাহিম হাওলাদার
জামালপুর প্রতিনিধি : নাজমুল হাসান

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ শিক্ষার্থী সংকটের চিত্র উঠে এসেছে। উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ৭১নং গোদাশিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচজন শিক্ষক কর্মরত থাকলেও সরেজমিনে পাওয়া গেছে মাত্র একজন শিক্ষার্থী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে বিদ্যালয়টিতে সরেজমিন পরিদর্শনে গিয়ে এমন চিত্র দেখা যায়। এ সময় বিদ্যালয়ের শ্রেণিকক্ষ, আসবাবপত্র ও শিক্ষা উপকরণসহ অবকাঠোগত সুযোগ-সুবিধা সন্তোষজনক অবস্থায় পাওয়া গেলেও শিক্ষার্থী না থাকায় পাঠদান কার্যক্রম কার্যত স্থবির হয়ে রয়েছে।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণিতে একজন শিক্ষার্থী উপস্থিত থাকলেও প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে কোনো শিক্ষার্থী পাওয়া যায়নি। প্রতিবেদক দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিদ্যালয়ে অবস্থান করলেও তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির কোনো শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা যায়নি। অথচ কাগজে-কলমে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিদ্যালয়টিতে মোট ৬০ জন শিক্ষার্থী ভর্তি রয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা পারভীন দায়সারা জবাব দিয়ে বলেন, এলাকায় মাদ্রাসামুখী প্রবণতা বেড়ে যাওয়ায় শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে। অনেক শিক্ষার্থী মাদ্রাসায় চলে যাওয়ায় বিদ্যালয়ে তাদের ধরে রাখা সম্ভব হচ্ছে না। নানা চেষ্টা করেও শিক্ষার্থীদের ফিরিয়ে আনা যায়নি বলে তিনি জানান।

এ প্রসঙ্গে উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া বলেন, বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা