April 23, 2026, 11:03 am
শিরোনাম :
সিরাজগঞ্জের রায়গঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ জন শিক্ষার্থী সিরাজগঞ্জ সহ সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু সিরাজগঞ্জ মোট ১২ টি কেন্দ্র আছে পরিক্ষা হচ্ছে বরাদ্দ সংকটে গোপালগঞ্জে দিন-রাতজুড়ে লোডশেডিং, ভোগান্তিতে গ্রাহকেরা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে অপহৃত ০৩ ভিকটিম উদ্ধার যৌতুকের বলি পলি খানম: ঘরছাড়া মা ও শিশু, ন্যায়বিচার চেয়ে আদালতে মামলা চট্টগ্রাম সিটি কলেজ হামলায় ভিডিও ছবিসহ বিভাগীয় কমিশনার বরাবর স্মারক লিপি খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে চট্টগ্রামে ছাত্রশিবিরের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবিতে স্বারক লিপি প্রদান জমকালো আয়োজনে “খোলা বার্তা” গণমাধ্যমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাটগ্রামে ভূয়া মাদ্রাসার কার্যক্রম, প্রতারণা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি

পাটগ্রামে ভূয়া মাদ্রাসার কার্যক্রম, প্রতারণা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আব্দুস সামাদ
পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের পাটগ্রামে ভূয়া মাদরাসা কার্যক্রম, প্রতারণা ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আমিনুর রহমান নামে একজন মাদ্রাসার জমিদাতা। তিনি পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের ০২নং ওয়ার্ডের আশোয়ারপাড়ার স্থায়ী বাসিন্দা।
রবিবার ১৮ জানুয়ারি সন্ধা ৬ টায় লিখিত বক্তব্য পাঠ করে তিনি জানান, আমি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন জগতবেড় ইউনিয়নের জগতবেড় দাখিল মাদ্রাসার একজন ভুক্তভোগী জমিদাতা সদস্য। আজ আমি আপনাদের সামনে একটি গুরুতর প্রতারণা, সন্ত্রাসী হামলা ও প্রশাসনিক হয়রানির বিষয় তুলে ধরতে চাই এই সংবাদ সম্মেলন এর মাধ্যমে ২০০৫ সালে স্থানীয় ছেলে-মেয়েদের ধর্মীয় শিক্ষা বিস্তারের লক্ষ্যে— মোঃ আমিনুর রহমান (২৯ শতক), হাজেরা খাতুন (২৯ শতক), কাজী আনোয়ার হোসেন (২৫ শতক), সফিকুল ইসলাম (১৯ শতক) সহ চারজন মোট ১০২ শতক জমি দান করে একটি মাদরাসা স্থাপনের উদ্যোগে এই চারজন জমিদাতা। আমরা একটি প্রাথমিকভাবে উদ্যোক্তা কমিটি গঠন করে টিনের একটি ঘর নির্মাণ করি এবং ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত শ্রেণিপাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছি
কিন্তু মাদরাসা অধিদপ্তর ও মাদরাসা শিক্ষা বোর্ডে আবেদন করেও পাঠদান অনুমতি না পাওয়ায় ২০০৮ সালে মাদরাসাটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে এই মাদরাসার কোনো কার্যক্রম চালু না থাকায় সবকিছু বন্ধ রাখা হয়েছে।
বন্ধ হওয়ার পর থেকে আমি আমার জমিতে নিয়মিত চাষাবাদ করে আসছিলাম। এই মাদরাসায় আমি ও আমার মা মোট ৫৮ শতক জমি দান করেছিলাম। আমার মা যে ২৯ শতক জমি দান করেছিলেন, তার সমপরিমাণ জমি আমি পরবর্তীতে অন্য জায়গায় মায়ের নামে লিখে দিয়েছি।
মাদরাসা পরিচালনাকালে মোঃ আবু সাঈদ মুসা সুপার এবং মোঃ রেজাউল করিম সহকারী সুপার ছিলেন। মাদরাসা বন্ধ হলে তারা সবাই অন্যত্র চাকরিতে চলে যান। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো—২০২৫ সালে রাতের আঁধারে অন্ধকারে কাজী আনোয়ার হোসেন ও কাজী ইউনূছ আলী তিনজন
জমিদাতাকে বাদ দিয়ে অবৈধভাবে এই মাদরাসার সাইনবোর্ড স্থাপন করে নতুন করে কার্যক্রম শুরু করেন।
তারা বিভিন্ন মানুষের কাছে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন এবং মাদরাসা অধিদপ্তর ও মাদরাসা বোর্ডে ভুয়া কাগজপত্র তৈরি করে পাঠদান অনুমতির আবেদন করেছেন। আমি এসব অনিয়মের প্রতিবাদ করায়— ১২ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল ১১টার দিকে আমার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর চালানো হয় এতে ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখ সকালে আমার ৫০ শতক জমির ফসল সম্পূর্ণভাবে নষ্ট করা হয় যাতে আমার প্রায় ২০ লক্ষ্য টাকার ক্ষতি হয় এবং আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত ১৫ জানুয়ারি, ২০২৬ অনুমান ২০টি গাছ জোরপূর্বক কেটে নিয়ে অন্য মানুকে বসবাসের জন্য ঘড়বাড়ি নির্মান করে দেয়। এতে আমার অপূরনিয় ক্ষতি হয়।
আমি বিষয়টি নিয়ে ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে পাটগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি করি। কিন্তু জিডি করার পরও ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে আমাকে পুলিশ দিয়ে থানায় নিয়ে গিয়ে প্রায় ৫ ঘণ্টা আটকে রাখা হয়, যা অত্যন্ত দুঃখজনক সন্মানহানী ও হয়রানিমূলক ভাবে আমাকে বিভিন্ন ভাবে হেও প্রতিপন্ন করা হয়।
তিনি সংবাদ সম্মেলনে অবিলম্বে ভুয়া মাদরাসা কার্যক্রম বন্ধ, ভুয়া কাগজপত্র ও প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা, সন্ত্রাসী হামলা ও জমি নষ্টের ঘটনার বিচার নিশ্চিত করা ও থানায় আটক রাখার ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন। তিনি গণমাধ্যমের মাধ্যমে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং সাধারণ মানুষকে সতর্ক করেন ভুয়া মাদরাসা ও চাকরির নামে প্রতারণার ফাঁদে পা না দেওয়ার জন্য!!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা