July 28, 2026, 4:15 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

ধানগড়ায় ডিসি ক্রিকেট টুর্নামেন্ট সিজন–৩ এর ফাইনাল অনুষ্ঠিত রায়গঞ্জ,সিরাজগঞ্জ।

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

ধানগড়ায় ডিসি ক্রিকেট টুর্নামেন্ট সিজন–৩ এর ফাইনাল অনুষ্ঠিত
রায়গঞ্জ,সিরাজগঞ্জ।

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

১৬ জানুয়ারি ২০২৬
“খেলা–চুলার বাড়ে বল, মাদক ছাড়ো খেলায় চলো”—এই স্লোগানকে সামনে রেখে ধানগড়া ক্রিকেট একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হলো ডিসি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২৬ (সিজন–৩) এর বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ।

শুক্রবার বিকাল ২টা ৩০ মিনিটে ধানগড়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ ফাইনাল খেলায় মুখোমুখি হয় মাস্টার ব্লাস্টার্স ও রণথিতা ফেলাস দল। একটি ট্রফির জন্য বুক চিতিয়ে লড়াই করা দুই দলের খেলায় মাঠজুড়ে ছিল উত্তেজনা ও দর্শকদের ব্যাপক উপস্থিতি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ভি.পি আয়নুল হক, বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সিরাজগঞ্জ–৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলঙ্গা)।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা. কে. এইচ. মুরাদ, সহকারী অধ্যাপক, শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল, সিরাজগঞ্জ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুল্লাহ ইবনে সাঈদ (সজল), সদস্য সচিব, রায়গঞ্জ উপজেলা ছাত্রদল।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা. মাহমুদুল হক মাহমুদ, মেডিকেল অফিসার, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়া।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মোঃ হাতেম আলী সুজন (সাবেক সভাপতি, রায়গঞ্জ পৌর বিএনপি),

জনাব মোঃ রাশিদুল হাসান মিরন (সাবেক সাধারণ সম্পাদক, রায়গঞ্জ পৌর বিএনপি),

মোঃ মাহমুদুল হাসান তামান্না (সাবেক সিনিয়র সহসভাপতি, রায়গঞ্জ পৌর বিএনপি),

মোঃ কামাল ইসলাম (সাবেক সাধারণ সম্পাদক, রায়গঞ্জ উপজেলা ছাত্রদল),

জনাব মোঃ মোহাব্বত আলী,

জনাব মোঃ রোম বাদশা সরকার জীবন,

জনাব মোঃ সাজেদুল আলম নাদির (সাবেক কাউন্সিলর, ১নং ওয়ার্ড, রায়গঞ্জ পৌরসভা),

জনাব মোঃ আব্দুর রব শোভন (তমাল সরকার),

মোঃ রকিবুল ইসলাম,

মোঃ ইকবাল হাসান সোহাগসহ আরো অনেকে-ই।

খেলাটি পরিচালনা করেন জনাব মোঃ রিফাত আহমেদ, প্রেসিডেন্ট, ধানগড়া ক্রিকেট একাডেমী।

বক্তারা বলেন, যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সার্বিক আয়োজনে ছিল শৃঙ্খলা, উৎসবমুখর পরিবেশ এবং ক্রীড়াপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতি।

আয়োজনে: ধানগড়া ক্রিকেট একাডেমী, রায়গঞ্জ, সিরাজগঞ্জ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা