পাটগ্রামে তাহেরাবিদ্যাপীঠের ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন
আব্দুস সামাদ
পাটগ্রাম (লালমনিরহাট)প্রতিনিধি
লালমনিরহাট জেলায় পাটগ্রাম উপজেলায় তাহেরাবিদ্যাপীঠের ছাদ ঢালাই উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় ছাদ ঢালায় উদ্বোধন করা হয়। তাহেরা বিদ্যাপীঠের প্রশাসক মিসেস ফেরদৌস জাহান উপস্থিত থেকে ছাদ ঢালাই উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও তাহেরা বিদ্যাপীঠের পরিচালক মন্ডলীর সদস্য আলহাজ্ব সপিকার রহমান, পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, জেলা বিএনপির উপদেষ্টা ও তাহেরা বিদ্যাপীঠের পরিচালক মন্ডলীর সদস্য আলহাজ্ব শহীদুল্লাহ্ প্রধান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তাহেরা বিদ্যাপীঠের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব ওয়ালিউর রহমান সোহেল, মোঃ মোর্শেদ আলম শ্যামল, তাহেরা বিদ্যাপীঠের পরিচালক মন্ডলীর সদস্য শামীম আরা রত্না,রুমি ফারুক বিন হুদা, মোঃ সাইফুল ইসলাম সবুজ, সিদরাতুল মুনতাহা মিতু, তাহেরা বিদ্যাপীঠের অধ্যক্ষ আহসান হাবিব, সহকারী শিক্ষক জবেদুল ইসলাম, মাজেদুল ইসলাম মুরাদ, তাওহীদ হাসান জনি প্রমুখ । এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকগণ সেখানে উপস্থিত ছিলেন।