ডিমলায় ১০ দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল’ শুরু: কৃষিতে বিপ্লবের স্বপ্ন বুনছেন পচারহাট কুঠিপাড়ার কৃষক কৃষাণীরা
আব্দুল হালিম ডিমলা উপজেলা প্রতিনিধি
নীলফামারীর ডিমলা উপজেলার পচারহাট কুঠিপাড়া গ্রামে বইছে কৃষিতে পরিবর্তনের
হাওয়া।গতানুগতিক চাষাবাদ ছেড়ে আধুনিক ও বাণিজ্যিক কৃষিতে পা রাখতে শুরু করেছেন স্থানীয় কৃষক-কৃষাণীরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকার বাস্তবায়নে এবং ডিমলা উপজেলা কৃষি অফিসের আয়োজনে কুটিপাড়া আপডেট নার্সারি মাঠে আজ ২৯শে ডিসেম্বর ২০২৫ ইং (রোজ সোমবার) শুরু হয়েছে ১০ দিনব্যাপী কৃষক কৃষাণীরা বিশেষ প্রশিক্ষণ ‘পার্টনার ফিল্ড স্কুল (GAP)
বাণিজ্যিক কৃষির নতুন দিগন্ত:
পার্টনার প্রোগ্রামের সার্বিক লক্ষ্য হলো—পুরানো আমলের ‘খোরপোশ কৃষি’ বা শুধু টিকে থাকার চাষাবাদকে হটিয়ে লাভজনক ‘বাণিজ্যিক কৃষি’তে রূপান্তর করা। এর মাধ্যমে দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত, পাশাপাশি দেশের চাহিদা মিটিয়ে বাইরের দেশে উন্নত মানের কৃষি পণ্য রপ্তানি করাই প্রকল্পের মূল উদ্দেশ্য। ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণে কৃষকদের উত্তম কৃষি চর্চা (GAP) তথা বিষমুক্ত ফসল উৎপাদন ও আধুনিক বিপণন ব্যবস্থা সম্পর্কে হাতে-কলমে শিক্ষা দেওয়া হবে।
ওমর ফারুকের দক্ষ সাংগঠনিক ভূমিকা:
পুরো আয়োজনটির অন্যতম প্রাণপুরুষ হিসেবে কাজ করছেন উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা (এসএএও) ও সংগঠক মোঃ ওমর ফারুক। মাঠ পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করা, তাদের ছোট ছোট দলে সংগঠিত করা এবং প্রশিক্ষণের মান নিশ্চিত করতে তার নিরলস প্রচেষ্টা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। কৃষক মামুন ইসলাম জানান, “ওমর ফারুক ভাই শুধু কর্মকর্তা নন, তিনি আমাদের বন্ধুর মতো মাটি ও মানুষের সাথে মিশে কাজ করছেন।
উপস্থিত
ওমর ফারুক সংগঠক এস এ এও মোঃ ওমর ফারুক উপসহকারী কৃষি কর্মকর্তা ডিমলা,নীলফামারী।
তার মাধ্যমে নিবিড় তদারকি ও সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।
প্রথম দিনের কর্মসূচিতে উপস্থিত থেকে কৃষক -কৃষাণীদের (BBT)ব্যালট ব্যানার বক্স এর মাধ্যমে কৃষির নানান দিক তুলে ধরেন ও কারিগরি দিক নির্দেশনা প্রদান করেন।
আরো উপস্থিত
উপ-সহকারী কৃষি কর্মকর্তা ইবনে শহীদ মোঃ নাজমুস সাকিব এবং মোঃ আব্দুল খালেক শাহ।তারাও
কৃষক কৃষকদের দীর্ঘ সময় ধরে বৈজ্ঞানিক উপায়ে সু -পরামর্শ আলোচনা ও পাশে থাকার আশ্বাস দেন।
কৃষকদের চোখে আশার আলো:
প্রশিক্ষণে অংশ নেওয়া ডিমলার পচারহাট কুঠিপাড়া গ্রামের কৃষকরা অত্যন্ত উচ্ছ্বসিত।
তরুণ কৃষক জশিয়ার রহমান জানান, আগে আমরা না বুঝে চাষ করতাম, কিন্তু এই ১০ দিনের কোর্স শেষে আমরা বুঝতে পারব কীভাবে বৈজ্ঞানিক উপায়ে লাভজনক ভাবে চাষবাদবকরা যায়। কৃষি কর্মকর্তাদের এমন আন্তরিকতায় তারা মুগ্ধ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আগামী ১০ দিন পর্যায়ক্রমে আধুনিক সেচ, সার ব্যবস্থাপনা, বালাইনাশকের সঠিক ব্যবহার এবং উৎপাদিত ফসল সঠিক দামে বিক্রির কৌশল শেখানো হবে।
এই উদ্যোগটি সফল হলে ডিমলার পচারহাট কুটিপাড়া গ্রাম পুরো জেলার জন্য বাণিজ্যিক কৃষির মডেল হয়ে উঠবে।
তথ্যসমূহ:
প্রকল্প: পার্টনার (GAP)
মেয়াদ: ১০ দিনব্যাপী প্রশিক্ষণ।
বাস্তবায়নে: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
সার্বিক ব্যবস্থাপনায়: মীর হাসান আল বান্না (উপজেলা কৃষি অফিসার)।
মাঠ সংগঠক: মোঃ ওমর ফারুক (এসএএও)।