April 23, 2026, 12:48 pm
শিরোনাম :
সিরাজগঞ্জের রায়গঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ জন শিক্ষার্থী সিরাজগঞ্জ সহ সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু সিরাজগঞ্জ মোট ১২ টি কেন্দ্র আছে পরিক্ষা হচ্ছে বরাদ্দ সংকটে গোপালগঞ্জে দিন-রাতজুড়ে লোডশেডিং, ভোগান্তিতে গ্রাহকেরা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে অপহৃত ০৩ ভিকটিম উদ্ধার যৌতুকের বলি পলি খানম: ঘরছাড়া মা ও শিশু, ন্যায়বিচার চেয়ে আদালতে মামলা চট্টগ্রাম সিটি কলেজ হামলায় ভিডিও ছবিসহ বিভাগীয় কমিশনার বরাবর স্মারক লিপি খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে চট্টগ্রামে ছাত্রশিবিরের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবিতে স্বারক লিপি প্রদান জমকালো আয়োজনে “খোলা বার্তা” গণমাধ্যমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল হিলফুল ফুযুল ইসলামী সেবা সংস্থা

‎মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: মো: নাইম বিন রফিক

গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করল হিলফুল ফুযুল ইসলামী সেবা সংস্থা

‎মোংলা (বাগেরহাট) প্রতিনিধি: মো: নাইম বিন রফিক

‎শীতের তীব্রতা থেকে গরিব, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করেছে হিলফুল ফুযুল ইসলামী সেবা সংস্থা। বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর ২০২৫ ইং) মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মনিরুজ্জামান, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ ও আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। তিনি বলেন, “মানবতার সেবায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসা অত্যন্ত জরুরি। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রউফ, সভাপতি, হিলফুল ফুযুল ইসলামী সেবা সংস্থা। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা মাওলানা রেজাউল করিম সাহেব।আরো উপস্থিত ছিলেন হিলফুল ফুযুল ইসলামী সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল্লাহ খানসহ সংগঠনের কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে এলাকার বিপুল সংখ্যক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে উপকৃতরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
‎উল্লেখ্য, হিলফুল ফুযুল ইসলামী সেবা সংস্থা, বি.এল.এস রোড, মোংলা, বাগেরহাট—দীর্ঘদিন ধরে মানবসেবা ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা