April 23, 2026, 2:56 pm
শিরোনাম :
লামায় অবৈধভাবে জমি দখলের জন্য অনাথ আশ্রমের কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার গোপালগঞ্জে ফাঁদে ফেলে ইজিবাইক চালককে নির্মম হামলা, মাথায় কোপ টাকা-মোবাইল ছিনতাই সিরাজগঞ্জের রায়গঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৭ জন শিক্ষার্থী সিরাজগঞ্জ সহ সারাদেশে এসএসসি পরীক্ষা শুরু সিরাজগঞ্জ মোট ১২ টি কেন্দ্র আছে পরিক্ষা হচ্ছে বরাদ্দ সংকটে গোপালগঞ্জে দিন-রাতজুড়ে লোডশেডিং, ভোগান্তিতে গ্রাহকেরা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযানে অপহৃত ০৩ ভিকটিম উদ্ধার যৌতুকের বলি পলি খানম: ঘরছাড়া মা ও শিশু, ন্যায়বিচার চেয়ে আদালতে মামলা চট্টগ্রাম সিটি কলেজ হামলায় ভিডিও ছবিসহ বিভাগীয় কমিশনার বরাবর স্মারক লিপি খুলনায় নতুন পুলিশ সুপার মো. তাজুল ইসলাম, মাহবুবুর রহমান পিবিআইতে চট্টগ্রামে ছাত্রশিবিরের উপর সন্ত্রাসী হামলায় জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবিতে স্বারক লিপি প্রদান

কৃষকের ছেলে সুমন পেলেন মেডিকেলে ভর্তির সুযোগ

মোঃ নয়ন আলী পঞ্চগড় জেলা প্রতিনিধি

কৃষকের ছেলে সুমন পেলেন মেডিকেলে ভর্তির সুযোগ

মোঃ নয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের এক কৃষকের ছেলে সুমন রানা সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। ২০২৫–২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় তিনি মেধা তালিকায় স্থান করে নিয়েছেন।

ডিরেক্টরেট জেনারেল অব মেডিকেল এডুকেশন (ডিজিএমই) প্রকাশিত ফলাফল অনুযায়ী, সুমন রানা ভর্তি পরীক্ষায় ৭৮.৭৫ নম্বর পেয়ে মেধা তালিকায় ২০২৮তম স্থান অর্জন করেন। মেধা তালিকা অনুযায়ী তিনি রংপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।

সুমন রানা পঞ্চগড় সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়নের জামাদারপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মকবুল হোসেন পেশায় একজন অটোচালক ও কৃষক । সীমিত আয়ের পরিবারে বেড়ে উঠলেও পড়াশোনার প্রতি আগ্রহ ও নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে তিনি এ সাফল্য অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই সুমন পড়াশোনায় মনোযোগী ছিলেন। পরিবারের আর্থিক সংকটের মধ্যেও পড়াশোনা চালিয়ে যেতে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে তাঁকে।

সুমন রানা বলেন, ‘এই সাফল্যের পেছনে আমার বাবা–মা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। তাঁদের দোয়া ও অনুপ্রেরণায় আজ আমি এই জায়গায় আসতে পেরেছি।’

সুমনের এই সাফল্যে তাঁর পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, তাঁর অর্জন এলাকার শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা