অভিনন্দন রায়গঞ্জে ‘অদম্য নারী পুরষ্কার’-এ শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত নাহিদ সুলতানা-
দৈনিক মানব বার্তা নিউজ
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে “অদম্য নারী পুরষ্কার” শীর্ষক কার্যক্রমের আওতায় শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে রায়গঞ্জ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী নির্বাচিত হয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসুদেবকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ নাহিদ সুলতানা। শিক্ষা ক্ষেত্রে তার অসামান্য অবদান, দায়িত্বশীলতা ও নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা প্রদান করা হয়।
এমন অর্জনে উচ্ছ্বসিত নাহিদ সুলতানার পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। বিভিন্ন মহল থেকে তিনি পাচ্ছেন অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা। তার এই অর্জন রায়গঞ্জের শিক্ষা অঙ্গনে নতুন উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, মোছাঃ নাহিদ সুলতানা সলঙ্গা মধ্যপাড়া ভরমোহনী গ্রামের বাসিন্দা এবং এলাকার সুপরিচিত চিকিৎসক জনাব মোহাম্মদ আলীর সহধর্মীনি। নিজের নিষ্ঠা ও পরিশ্রমের মাধ্যমে তিনি স্থানীয় শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
নাহিদ সুলতানার এ অর্জন আগামী দিনের নারী সমাজকে আরও অনুপ্রাণিত করবে এমন প্রত্যাশা সকলের।