April 22, 2026, 9:20 am
শিরোনাম :
জমকালো আয়োজনে “খোলা বার্তা” গণমাধ্যমের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হজের প্রথম ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবৈধভাবে সন্ত্রাসী কায়দায় ফলের গাছ কেটে জমি দখলের চেষ্টা রোদ-বৃষ্টিতে অবিচল হবিবুর: ১৮ বছর ধরে সামলাচ্ছেন ধানগড়ার যানজট গাইবান্ধা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন ক্যান্ডেলের আলোয় স্বপ্ন বুনছেন ব্যাংক কর্মকর্তা মৌসুমী আফরিন লোপা পাটগ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যম স্বামী কতৃক অপপ্রচারর প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা (শুরু) লোহাগাড়ায় এসএসসি ২০২৬: বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত, কঠোর নিরাপত্তা বলয়ে কেন্দ্র রায়গঞ্জে ফুলজোড় নদীর পাশে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জে সড়ক অবরোধ করে ট্রাক শ্রমিকদের বিক্ষোভ : শহরজুড়ে তীব্র যানজট

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে সড়ক অবরোধ করে ট্রাক শ্রমিকদের বিক্ষোভ : শহরজুড়ে তীব্র যানজট

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ভাঙচুরের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন ট্রাক শ্রমিকরা। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শহরের গুরুত্বপূর্ণ রেলগেট এলাকায় ঢাকা রোড সম্পূর্ণ ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেন তারা। এতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সকাল থেকেই বিকল্প সড়কে চাপ বাড়তে থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার যাত্রীরা।

বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতা সানোয়ার হোসেন ছানু ট্রাক শ্রমিক ইউনিয়নের অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছেন। এ ঘটনার পর তারা দলীয় সিনিয়র নেতাদের কাছে বিচার চাইলেও কোনো সমাধান পাননি বলে দাবি করেন। শ্রমিকদের ভাষ্য—“অফিসে হামলা ও ভাঙচুরের সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলতে থাকবে। আমরা ন্যায়বিচার চাই, কোনো ধরনের অন্যায় বরদাশত করব না।”

সড়ক অবরোধের কারণে রেলগেট এলাকা থেকে বহুলী মোড়, কোর্ট স্টেশন রোড, এসএস রোড, বাজারস্টেশন এলাকা পর্যন্ত যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। এ সময় ট্রাক, বাস, প্রাইভেটকার, অটোরিকশা দীর্ঘ লাইনে আটকে পড়ে। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন।

ঘটনাস্থলে দায়িত্ব পালনরত সিরাজগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর মোফাখখারুল ইসলাম জানান, শ্রমিকরা কার্যালয় ভাঙচুরের ঘটনার বিচার দাবি করে সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন। তিনি বলেন, “আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলছি এবং পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করছি। আলোচনার মাধ্যমে সমাধান বের করতে পুলিশ ও প্রশাসনের উদ্যোগ চলছে।”

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমিকদের বিক্ষোভে উত্তেজনা বাড়তে থাকে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে সচেষ্ট থাকলেও যানজট কমার কোনো লক্ষণ দেখা যায়নি। বেলা ১২টা পর্যন্ত অবরোধ অব্যাহত থাকার কারণে শহরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকদের সড়ক অবরোধ অব্যাহত ছিল এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের প্রচেষ্টা চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা