June 13, 2026, 5:12 am
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

পাটগ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যম স্বামী কতৃক অপপ্রচারর প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি

পাটগ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যম স্বামী কতৃক অপপ্রচারর প্রতিবাদে স্ত্রীর সংবাদ সম্মেলন।

আব্দুস সামাদ
পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে নিজের বন্ধুকে দিয়ে কৌশলে স্ত্রী পরকীয়া অপবাদ দিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী স্ত্রী মাম্পি আক্তার ।

২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে দহগ্রাম ইউনিয়নের সরকার পাড়া এলাকায় বাবার বাড়িতে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী স্ত্রী।

সংবাদ সম্মেলনে মোছাঃ মাম্পি আক্তারের ভাই বক্তব্য পাঠ করেন বলেন উপজেলার জগতবেড় ইউনিয়নের ভেরভেরিরহাট পানির বাড়ি এলাকার হবিবর রহমান হবি এর পুত্র নূর আলমের সাথে বিয়ে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে যৌতুক ও দান-দক্ষিণার চাপে। মাম্পিকে জ্বালা যন্ত্রণা, ও নির্যাতন করে আসছে এমন খবর পাওয়ার মাম্পির বাবা মা তাকে তাদের বাড়িতে নিয়ে আসে । গত ৪ মাস ধরে স্বামীর বাড়িতে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মাম্পির পরিবার।এ কথা নূর আলমকে জানিয়ে দেওয়ার পর, কৌশলে আমাদের অজান্তে মাম্পির সাথে যোগাযোগ করে এবং মাম্পির কাছে ভুল স্বীকার করে যে এরকম আর হবে না।
পরবর্তীতে এই বিষয়টা আমরা জানার পর নূর আলমের সাথে মোবাইল সহ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেই। নূর আলম মিথ্যা ফন্দি করে, তার বন্ধু বিপ্লব কে দিয়ে মাম্পির সাথে গোপনে আবারও যোগাযোগ করে। নূর আলমের সাথে দেখা করার কথা বলে পাটগ্রাম বাজারে নিয়ে যায় এবং নূর আলমকে পাটগ্রামে না পেয়ে সরকারের হাট বিপ্লবের চাচাতো বোনের বাড়িতে দেখা করার কথা বলে সরকারের হাট নিয়ে গিয়ে বিপ্লবের চাচাতো বোনের বাড়িতে নিয়ে যায় এবং নুর আলম তার বন্ধুকে দিয়ে কৌশলে পরকীয়ার বদনাম রটায়। মাম্পির সাথে সংসার না করার জন্য এই ফন্দি করে সমাজিক যোগাযোগ মাধ্যম অপপ্রচার চালায় নুর আলম তারেই প্রতিবাদে আজকের এই সংবাদ সম্মেলন । এ ঘটনায় মাম্পি আক্তার তীব্র নিন্দা ও সঠিক বিচার চায় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা