July 29, 2026, 9:06 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫: রোমাঞ্চকর ফাইনালে দিনাজপুরের জয়, রানার্সআপ সিরাজগঞ্জ

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫: রোমাঞ্চকর ফাইনালে দিনাজপুরের জয়, রানার্সআপ সিরাজগঞ্জ

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫–এর উত্তেজনাপূর্ণ ফাইনালে দিনাজপুর জেলা ফুটবল দল ৩–২ গোলে সিরাজগঞ্জকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে। শনিবার (২২ নভেম্বর) ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুটি দলই দেখিয়েছে দারুণ লড়াই।

ম্যাচের শুরু থেকেই উত্তাপ ছড়ায় দুই দলের আক্রমণে।
১৩ মিনিটে অধিনায়ক সাগর মোহান্তর গোলে এগিয়ে যায় দিনাজপুর। প্রথমার্ধে গোল শোধ করতে না পারলেও, বিরতির পর আরও জমে ওঠে খেলা।

৬০ মিনিটে প্রদীপ সরেনের অসাধারণ ফ্রি কিকে দিনাজপুর লিড বাড়ায় (২–০)।
মাত্র দুই মিনিট পরই উজ্জ্বল হোসেনের গোল সিরাজগঞ্জকে ম্যাচে ফিরিয়ে আনে (২–১)।

যোগ করা সময়ে নাটকীয় মোড়—
পেনাল্টি পেয়ে সমতায় ফেরে সিরাজগঞ্জ। স্পটকিক থেকে গোল করেন হাসান আলী (২–২)। এরপরই ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে ১১ মিনিটে ইয়াসিন আলীর দুর্দান্ত ভলিতে ৩–২ গোলে আবারও এগিয়ে যায় দিনাজপুর।
শেষ মুহূর্তে কয়েকটি সুযোগ পেলেও সিরাজগঞ্জ আর গোলের দেখা পায়নি।

খেলার শেষ বাঁশি বাজতেই শুরু হয় দিনাজপুরের উৎসব— তাদের ইতিহাসের প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপ শিরোপা।

পুরস্কার
চ্যাম্পিয়ন দিনাজপুর: ৫ লাখ টাকা
রানার্সআপ সিরাজগঞ্জ: ৩ লাখ টাকা

সিরাজগঞ্জ জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে পিছিয়ে পড়ে। তবুও তাদের লড়াই, কামব্যাক আর স্পিরিট সমগ্র উত্তরবঙ্গকে গর্বিত করেছে। আগামী দিনে আরও ভালো করবে—এটাই সকল সিটিজেনের আশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা