যমুনা সেতুর পশ্চিম প্রান্তে ‘ওয়েলকাম টু সিরাজগঞ্জ’ স্বাগত মুরালটির কাজ সম্পন্ন
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
যমুনা সেতুর পশ্চিম গোলচত্তর এলাকায় পাঁচ লাখ টাকা ব্যয়ে নির্মিত “ওয়েলকাম টু সিরাজগঞ্জ” স্বাগত মুরালটির কাজ শেষ হয়েছে।
আধুনিক নকশা ও নান্দনিক রূপে তৈরি এ মুরালটি এখন পথচারী, যাত্রী ও আগত দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে। সিরাজগঞ্জের প্রবেশদ্বারে স্থাপিত এই মুরালটি স্থানীয় সৌন্দর্যবর্ধনে নতুন মাত্রা যোগ করেছে।
পাঁচ লাখ টাকা ব্যয়ে নির্মিত ‘ওয়েলকাম টু সিরাজগঞ্জ’ স্বাগত মুরালটির কাজ সম্পূর্ণ হয়েছে। যমুনা সেতু পার হলেই এখন এই আধুনিক মুরালটি যাত্রীদের স্বাগত জানাবে।
সম্পন্ন হয়েছে যমুনা সেতুর পশ্চিম প্রান্তে সিরাজগঞ্জের স্বাগত মুরাল।