May 28, 2026, 6:48 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

আন্তর্জাতিক হিজরী ক্যালেন্ডারের সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুরসহ বিভিন্ন এলাকায় ঈদুল ফিতরের স্বলাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, মোঃ মুনিরুল ইসলাম

আন্তর্জাতিক হিজরী ক্যালেন্ডারের সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুরসহ বিভিন্ন এলাকায় ঈদুল ফিতরের স্বলাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, মোঃ মুনিরুল ইসলাম

সৌদিসহ মধ্যপ্রাচ্যে সাওয়ালের নতুন চাঁদ উঠার সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কিছু এলাকায় ঈদের স্বলাত আদায়। সৌদি আরবের সাথে মিল রেখে চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র ঈদুল ফিতরের স্বলাত আদায় করেছেন। শুক্রবার (২০ মার্চ) জামাতের সাথে দুই রাকাত ওয়াজিব স্বলাত আদায়ের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করেন রমজান মাস শেষ করে। 
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার দিঘিপাড়ার স্টার পার্কে সভাপতি মোঃ আজিমুদ্দীনের মাটিতে ও ঈদ কমিটির আহবায়ক মোঃ সফিকুল ইসলাম আন্তর্জাতিক হিজরী ক্যালেন্ডারের সাথে মিল রেখে এই প্রথম আত্ম প্রকাশ ঈদুল ফিতরের স্বলাত আদায়। ইমামতি করেন হাফেজ মাওলানা মোঃ রমজান আলী, মুসল্লী ছিলেন প্রায় ৮০ থেকে ১০০ জন, মহিলাদের স্বলাতের ব্যবস্থা ছিল। ঈদুল ফিতরের সালাত আরম্ভ হয় ৭ টা ৫০ মিনিটে।
চাঁপাইনবাবগঞ্জের জেলার শিবগঞ্জের বিনােদপুর ইউনিয়নের রাধানগর ও ৭৬ বিঘিসহ শিবগঞ্জ উপজেলার কয়েকটি গ্রামের কিছু মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করেছেন। সকাল ৮.০০ টার সময় ৭৬ বিঘি আম বাগানে ঈদুল ফিতের স্বলাতে ইমামতি করেন মাওলানা ইউসুফ আলী। শিবগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকার মুসল্লিরা সেখানে ১০০-২০০ জন নারী-পুরুষ ঈদ জামায়াতে অংশগ্রহণ করেন।
বিনোদপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে এবছর ঈদের স্বলাত পড়েছে। তবে গ্রামের সবাই করেছে বিষয়টি এমন নয়। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের মোমিনটোলা ও আদর্শ গ্রাম বাগানপাড়া এলাকায়  ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশন জানায়, সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে বাংলাদেশের অনেক জায়গাতেই ঈদুল ফিতরের স্বলাত আদায় করেন কিছু মানুষ। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জে ও কিছু মানুষ এবারও ঈদের স্বলাত আদায় করেছে । 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা