July 29, 2026, 4:42 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

পিরোজপুর সদরে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

​পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর সদরে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

​পিরোজপুর প্রতিনিধি:

​পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সৌজন্যে পিরোজপুর সদর উপজেলায় ঈদ উপহার বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২০ মার্চ)সদর উপজেলার শহীদ ওমর ফারুক মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী।তিনি তার বক্তব্যে বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী সবসময় সাধারণ মানুষের পাশে আছেন। উৎসবের আনন্দ যেন প্রতিটি ঘরে পৌঁছায়, সেই লক্ষ্যেই এই ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।”

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে উপহার সামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল
​অসহায় ও দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ।
​নারীদের জন্য শাড়ি বিতরণ ​এবং ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারগুলোর মাঝে ঢেউটিন বিতরণ।

পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জহিরুল হক,সদর থানা অফিসার ইনচার্জ মাহমুদ হোসেন,জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি আব্দুর রাজ্জাক শেখ সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত সুফলভোগীদের হাতে নিজ হাতে ঈদ উপহার তুলে দেন।
​উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি এই সহায়তা উপজেলার সকল প্রকৃত দুস্থদের মাঝে পৌঁছে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা