April 17, 2026, 4:38 pm
শিরোনাম :
রায়গঞ্জে শ্যালো মেশিন চুরি, পুলিশি অভিযানে উদ্ধার—আটক ২ লোহাগড়ায় ভয়াবহ বিদ্যুৎ সংকট: অচল জনজীবন, চরম দুর্ভোগে সাধারণ মানুষ নুরুল আমি নিঝুম দ্বীপে বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা, প্রতিবাদে সংবাদ সম্মেলন পাটগ্রাম উপজেলায় জ্বালানি তেল বিতরণে অনিয়মের অভিযোগ লামার মাতামুহুরী নদীর সাদাপাথরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ, মরদেহ উদ্ধার চিরিরবন্দরে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক আটক চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক ৪ লেনে উন্নীতকরণ প্রস্তাব অনুমোদন নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটাতে উদ্বোধন হলো বাস সার্ভিস রায়গঞ্জে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার লামার আজিজনগরে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হামলার অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

পঞ্চগড়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান—নিয়ম ভঙ্গ করায় ব্যবসায়ীকে জরিমানা

মোঃ নয়ন আলী পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে বায়ুদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের অভিযান—নিয়ম ভঙ্গ করায় ব্যবসায়ীকে জরিমানা

মোঃ নয়ন আলী
পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বায়ুদূষণ প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর ২০২৫) হারাদিঘী নিউ মার্কেট এলাকায় অভিযান চালিয়ে রাস্তার ওপর অনাবৃত অবস্থায় নির্মাণ সামগ্রী রেখে ধুলা-বালু ছড়ানোর অপরাধে একজন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্বে ছিলেন তেঁতুলিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. আকাশ। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় জেলার সহকারী পরিচালক মো. ইউসুফ আলী প্রসিকিউটর হিসেবে উপস্থিত থেকে সহযোগিতা করেন।

এসময় তিরনইহাট, শালবাহান, হারাদিঘী ও বুড়াবুড়ি সড়কসংলগ্ন এলাকায় যারা অবৈধভাবে রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে রাখছেন, তাদের সবাইকে নিয়ম মেনে নির্দিষ্ট স্থানে এসব সামগ্রী সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, বায়ুদূষণ কমাতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা