July 30, 2026, 11:00 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো পঞ্চগড়ের রমজান ঢাকায় মৃত্যুর সঙ্গে লড়ছেন সহায়তার হাত বাড়ানোর আহ্বান

মোঃ নয়ন আলী পঞ্চগড় জেলা প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্টে দুই হাত হারানো পঞ্চগড়ের রমজান ঢাকায় মৃত্যুর সঙ্গে লড়ছেন সহায়তার হাত বাড়ানোর আহ্বান

মোঃ নয়ন আলী

পঞ্চগড় জেলা প্রতিনিধি
কুমিল্লায় ঠিকাদারি প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোঁয়া ইউনিয়নের তরুণ রমজান (২৮)। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার দুই হাত কেটে ফেলতে হয়েছে। বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঢাকার জাতীয় বার্ণ ইনস্টিটিউটে।

রমজানের পরিবার অত্যন্ত দরিদ্র। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর একমাত্র মায়ের উপরই ভরসা তার। সৎ ভাইবোন থাকলেও দারিদ্র্যের কারণে কেউই পাশে দাঁড়াতে পারছেন না। দুর্ঘটনার পর থেকে রমজানের দেখভালের দায়িত্ব কাঁধে নিয়েছেন তার বহুদিনের এক সহকর্মী—যিনি নিজের সামর্থ্য অনুযায়ী চিকিৎসা সামলানোর চেষ্টা করছেন।

কিন্তু পঞ্চগড়ের নিজ পরিবারের কেউই তিন-চার হাজার টাকার যাতায়াত খরচ জোগাড় করতে না পারায় ঢাকা পর্যন্ত আসতে পারেননি। এ ঘটনা রমজানের জীবনের অসহায় বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলেছে।

দুটি হাত হারিয়ে রমজানের ভবিষ্যৎ এখন চরম অনিশ্চয়তার মুখে। দীর্ঘ চিকিৎসা, পুনর্বাসন এবং জীবনের নিরাপত্তা—সবকিছুর জন্যই এখন প্রয়োজন মানবিক সহায়তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা।

এ অবস্থায় পঞ্চগড়সহ দেশের সকল স্বচ্ছল ব্যক্তি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিল্পপতি, সমাজসেবী ও মানবিক সংগঠনের প্রতি অনুরোধ—এই অসহায় তরুণের পাশে দাঁড়ানোর। একই সঙ্গে তার কর্মস্থলের ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকেও যথাযথ ক্ষতিপূরণ আদায়ের দাবিও জানিয়েছেন রমজানের সহকর্মীরা।

রমজান আমাদেরই সন্তান, আমাদেরই ভাই। সমাজের সামান্য সহযোগিতাই অন্ধকারে ডুবে যাওয়া এক তরুণের জীবনে নতুন আলো হয়ে উঠতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা