রায়গঞ্জে নিহত বিএনপি কর্মী ফরিদুল ও ওমর আলীর জানাজায় মানুষের ঢল
সিমান্ত তালুকদার, রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
আজ শনিবার সকাল ১০টায় রায়গঞ্জ উপজেলার ডুমরাই মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় নিহত বিএনপি কর্মী ফরিদুল ইসলাম ও ওমর আলীর জানাজা নামাজ।
শোকের এই জানাজায় অংশ নিতে ভিড় করেন হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষ। পুরো মাঠ ও আশপাশের এলাকা যেন ঢেকে যায় মানুষের ঢলে। প্রিয় দুই সহযোদ্ধাকে শেষ বিদায় জানাতে সবাই চোখ ভেজান।
জানাজায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক, রায়গঞ্জ উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. আব্দুস সামাদ, মনোনয়ন প্রত্যাশী রাহিদ মান্নান লেলিন, সাব্বির আহমেদ রিমন, ইঞ্জিনিয়ার কামাল হোসেন, দুলাল হোসেন খান, ব্যারিস্টার আব্দুল বাতেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতাকর্মী।
জানাজার পর ভিপি আয়নুল হক নিহত পরিবারের পাশে দাঁড়িয়ে বলেন,
> “এই পরিবারগুলোর ভরণপোষণ থেকে শুরু করে সন্তানদের শিক্ষার দায়িত্ব বিএনপি নিজের কাঁধে নেবে।”
দলের নিবেদিতপ্রাণ এই দুই কর্মীর মৃত্যুতে রায়গঞ্জ–সলঙ্গা জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
তাদের চলে যাওয়া দলের সংগ্রামের ইতিহাসে এক অনলিখা ব্যথার অধ্যায় হয়ে থাকবে।