July 29, 2026, 6:28 pm
শিরোনাম :
সিংড়ার চলনবিলে বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হাতিয়ায় হিন্দু পল্লী চিকিৎসকের দোকানে হামলার অভিযোগ, আটক ৩ ​জলঢাকায় ফুয়েল কার্ড প্রাপ্তি আরও সহজ: শর্ত শিথিল করল উপজেলা প্রশাসন বজ্রপাতে যুবকের মৃত্যু, এলাকায় শোক সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ ৩ জন নিহত, আহত ১ এসএসসি পরীক্ষা চলাকালে হলের চলন্ত ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায় লামার সরইয়ে বিদ্যুৎ সংকটের কারণে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিট স্টক কুমিল্লায় এআরও বুলেট বৈরাগী হত্যার প্রতিবাদে ডুমুরিয়ায় মানববন্ধন লোহাগাড়ার বড়হাতিয়ায় ৫০তম জবলে সিরাত মাহফিল সম্পন্ন, ঐতিহ্যের পেছনে বলিখেলার ইতিহাস নেছারাবাদে জন্মগতভাবে বিকলঙ্গ সন্তান ত্যাগে পিতার চাপ, মায়ের দৃঢ় অবস্থান

ঈশ্বরদীর ধানক্ষেতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার।

মানব বার্তা ডিজিটাল ডেস্ক

‎পাবনার ঈশ্বরদীতে সড়কের পাশে ধানক্ষেত থেকে সিরাজুল ইসলাম (৪৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎রোববার (৫ অক্টোবর) সকাল ৮টার দিকে পৌর এলাকার ফতেহ মোহাম্মদপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সিরাজুল ইসলাম ওই এলাকার মৃত কেটু আহমেদের ছেলে।

‎ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, স্থানীয়রা সকালে ধানক্ষেতের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

‎তিনি আরও জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

‎স্থানীয়রা জানান, সিরাজুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। কয়েক বছর আগে স্ত্রী চলে যাওয়ার পর থেকে তিনি এলাকায় চুরিচামারিতে জড়িত ছিলেন। তার প্রতিবন্ধী সন্তান রয়েছে।
‎মরদেহের পাশে একটি ব্যাগ ভর্তি কলা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কলা চুরি করে নিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা