October 26, 2026, 12:55 am
শিরোনাম :
তজুমদ্দিনে সোনাপুর ইউপির চেয়ারম্যান পদে আলোচনায় শাহিন শাজী জলঢাকায় ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠুর জন্মদিন পালিত ভোলা জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীর ডিমলায় বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার সিংহ রায়কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ নীলফামারীতে লাউয়ের বাম্পার ফলন, কিন্তু পকেটে নেই কাঙ্খিত দাম গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ ১০ কর্ম দিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ আইন সহায়ক পরিষদের কেন্দ্রীয় সদস্য হলেন অ্যাডভোকেট রেজাউল করিম শাহীন রায়গঞ্জে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু: অংশ নিলেন দুই শতাধিক তরুণ-তরুণী ভোলায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

আদিতমারীতে প্রথমবার ব্ল্যাক রাইস চাষ

মিনহাজুল হক বাপ্পী লালমনিরহাট জেলা প্রতিনিধি:

আদিতমারীতে প্রথমবার ব্ল্যাক রাইস চাষ: ধান ক্ষেত পরিদর্শন করলেন উপজেলা কৃষি অফিসার

মিনহাজুল হক বাপ্পী লালমনিরহাট জেলা প্রতিনিধি:


লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এই প্রথম উচ্চমূল্যের ও পুষ্টিগুণসম্পন্ন কালো চাল বা ব্ল্যাক রাইস ধানের ক্ষেত সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল জব্বার। উপজেলার ভাদাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আদর্শ চাষী সুজন কুমার বেদ তার ১০ শতক জমিতে সম্পূর্ণ নতুন জাতের এই ঔষধি ও পুষ্টিগুণসম্পন্ন ধান চাষ করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন।

পরিদর্শনকালে উপজেলা কৃষি অফিসার ধানের ফলন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সফলভাবে ফসল ঘরে তোলার জন্য চাষিকে প্রয়োজনীয় কারিগরি পরামর্শ দেন।

উপজেলা কৃষি অফিসার মো: আব্দুল জব্বার বলেন, ব্ল্যাক রাইস সাধারণ চালের চেয়ে অনেক বেশি ঔষধি ও পুষ্টিগুণসম্পন্ন। বিশেষ করে এই ধানের চাউল ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী ও উৎকৃষ্ট পুষ্টি খাদ্য। বাজারে এর চাহিদাও ব্যাপক এবং দাম সাধারণ চালের চেয়ে অনেক বেশি। স্থানীয় কৃষকদের এই লাভজনক ফসল চাষে উৎসাহিত করতে কৃষি বিভাগ নিয়মিত মাঠ পর্যায়ে কাজ করছে।

তিনি আরও জানান, সুজন কুমারের ক্ষেতে ধানের ফলন বেশ আশাব্যঞ্জক দেখা যাচ্ছে। এই ফলন সফল হলে আগামীতে উপজেলার অন্যান্য প্রান্তিক কৃষকদের মাঝেও এই লাভজনক কালো ধান চাষ ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে কৃষি অফিসের।

পরিদর্শনের সময় স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং এলাকার উৎসুক কৃষকরা উপস্থিত ছিলেন। ডায়াবেটিস প্রতিরোধক ও পুষ্টিসমৃদ্ধ এই ধান চাষ দেখতে প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষকরা সুজন কুমারের জমিতে ভিড় করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা