October 25, 2026, 11:16 pm
শিরোনাম :
তজুমদ্দিনে সোনাপুর ইউপির চেয়ারম্যান পদে আলোচনায় শাহিন শাজী জলঢাকায় ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠুর জন্মদিন পালিত ভোলা জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীর ডিমলায় বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার সিংহ রায়কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার হাতিয়ায় ১৫ লাখ টাকার অবৈধ পামওয়েল জব্দ নীলফামারীতে লাউয়ের বাম্পার ফলন, কিন্তু পকেটে নেই কাঙ্খিত দাম গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ ১০ কর্ম দিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ আইন সহায়ক পরিষদের কেন্দ্রীয় সদস্য হলেন অ্যাডভোকেট রেজাউল করিম শাহীন রায়গঞ্জে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু: অংশ নিলেন দুই শতাধিক তরুণ-তরুণী ভোলায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

নীলফামারীর ডিমলায় বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার সিংহ রায়কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার

ডিমলা প্রতিনিধি: শাফিনুর রহমান

নীলফামারীর ডিমলায় বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার সিংহ রায়কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার

ডিমলা প্রতিনিধি: শাফিনুর রহমান

মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার সিংহ রায়ের বিদায়ে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান জানিয়েছে উপজেলা প্রশাসন, ডিমলা।

রবিবার (২৫ অক্টোবর ২০২৬) সকাল ১১টা ২০ মিনিটে বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার সিংহ রায়কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, ডিমলার পক্ষ থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও সাহসিকতার বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশ। তাঁদের অসীম সাহস, ত্যাগ ও দেশপ্রেম বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

কালের পরিক্রমায় একে একে বিদায় নিচ্ছেন মহান মুক্তিযুদ্ধের সেই বীর সন্তানেরা, যাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীনতার লাল-সবুজ পতাকা। তাঁদের চলে যাওয়া শুধু একটি পরিবারের নয়, বরং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার সিংহ রায়ের বিদায়ে গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশের পাশাপাশি নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এবং বীর মুক্তিযোদ্ধাদের অবদান স্মরণ করার আহ্বান জানানো হচ্ছে।

বীর মুক্তিযোদ্ধারা জাতির গর্ব, স্বাধীনতার ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তাঁদের আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা