October 25, 2026, 6:02 am
শিরোনাম :
আইন সহায়ক পরিষদের কেন্দ্রীয় সদস্য হলেন অ্যাডভোকেট রেজাউল করিম শাহীন রায়গঞ্জে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু: অংশ নিলেন দুই শতাধিক তরুণ-তরুণী ভোলায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১ আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটি গঠন ডোমারে সীরাত ও দোয়া মাহফিলে হামলার অভিযোগ, প্রতিবাদে আয়োজকদের সংবাদ সম্মেলন মাত্রাইয়ে চেয়ারম্যান প্রার্থী পান্না চৌধুরীর নির্বাচনী অঙ্গীকার, ‘আধুনিক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়তে চাই’ জিন্দারপুরের রাজনীতির সঙ্গে আমাদের পরিবারের দীর্ঘদিনের সম্পর্ক’—উঠান বৈঠকে সাজ্জাদুল হক বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু নীলফামারীতে জামায়াতে জেলা আমীর নির্বাচন ও সদস্য সম্মেলন অনুষ্ঠিত রায়গঞ্জে খোয়া বিছিয়ে লাপাত্তা ঠিকাদার, ধুলা-গর্তে নাকাল হাজারো মানুষ

ভোলায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ১

মীরশাহীন জেলা প্রতিনিধি (ভোলা)

ভোলায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা,অভিযুক্ত কাজল গ্রেফতার।

মীরশাহীন
জেলা প্রতিনিধি (ভোলা)

ভোলার লালমোহন উপজেলায় শিমগাছ রোপণ নিয়ে বাগবিতণ্ডার জেরে মোহাম্মদ ফিরোজ (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে রাজধানী ঢাকার সুপারম্যাক্স হেলথ কেয়ার লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালের লাইফ সার্পোটে চিকিৎধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত ফিরোজ উপজেলার কালমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বারের দোকান এলাকার ডাক্তার বাড়ির কাশেম আলীর ছেলে। তিনি কালমা ইউনিয়ন (উত্তর) যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি তিন কন্যা ও একপুত্র সন্তানের জনক।

তথ্য সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ফিরোজ একই বাড়ির কাজলের ঘরের পাশে তার নিজস্ব জমিতে শিমগাছ রোপণ করে সেখানে বাঁশের জোঁপ দেন। শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর ওই জোঁপ কাজলের স্ত্রী জান্নাত কেটে ফেলেন। নামাজ পড়ে ফিরোজ তা দেখতে পেয়ে তাকে বাধা দিলে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে জান্নাতের স্বামী কাজল ঘটনাস্থলে গিয়ে ফিরোজকে দা দিয়ে এলোপতারী কোপাতে শুরু করেন।

গুরুতর আহত অবস্থায় ফিরোজকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ফিরোজের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। তবে ফিরোজের শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে ঢাকায় নিয়ে যান। শনিবার বিকেলে ঢাকার সুপারম্যাক্স হেলথ্ কেয়ার লিমিটেড নামে ওই বেসরকারি হাসপাতালের লাইফ সার্পোটে চিকিৎধীন অবস্থায় মারা যান তিনি।

এ বিষয়ে লালমোহন থানার এসআই মো. নূরুল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত কাজলকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা