August 17, 2026, 6:58 pm
শিরোনাম :
নীলফামারীতে ২ হাজার বৃক্ষরোপণ করল ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন টুঙ্গিপাড়ায় বাশুড়িয়া সেনেরচর উচ্চ বিদ্যালয়ের ভবন বেহাল: আতঙ্কে শিক্ষার্থীরা, দ্রুত সংস্কারের দাবি ডিমলায় তিস্তা সেচ ক্যানেলে ডুবে খালা-ভাগ্নির মর্মান্তিক মৃত্যু নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ চিরিরবন্দরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, র‍্যালি ও আলোচনা সভা পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার নিলফামারী

নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের
দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ শাখার সদস্যরা।
এসময় জেলা প্রশাসককে সংগঠনের পক্ষ থেকে ৩০ টি দুর্লভ রক্তকাঞ্চন গাছের চারা উপহার দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক এবং গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ শাখার উপদেষ্টা জনাব সোলাইমান আলীসহ সংগঠনের সদস্যবৃন্দ।
সাক্ষাৎকালে গ্রীন ভয়েসের সদস্যরা জানান, তারা কুষ্টিয়া থেকে অর্ডারের মাধ্যমে দুর্লভ রক্তকাঞ্চন গাছের চারা সংগ্রহ করেছেন। নীলফামারীতে এ গাছের পরিচিতি ও জনপ্রিয়তা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মাঝে চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধির জন্য দেশীয় ও দুর্লভ প্রজাতির গাছ সংরক্ষণ ও বেশি বেশি বৃক্ষরোপণ করা জরুরি। এ ধরনের উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
গ্রীন ভয়েস নীলফামারী সরকারি কলেজ শাখার সাবেক সভাপতি সাকিল ইসলাম জানান, নীলফামারী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থানে রক্তকাঞ্চনসহ বিভিন্ন দেশীয় প্রজাতির গাছের চারা বিতরণ ও রোপণের কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা