জলঢাকায় ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠুর জন্মদিন পালিত
সামিনুর ইসলাম নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠু এর জন্মদিন উপলক্ষে ২৫ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় জলঢাকা বাজারে পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠু, উপজেলা তাঁতীদলের সভাপতি আলমগীর হোসেন, মৎস্যজীবী দলের পৌর সভাপতি মাজেদুর রহমান মাঝি, জাসাসের পৌর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, তরুণ দলের উপজেলা সভাপতি ওমর ফারুক সাবু, পৌর তাঁতীদলের সভাপতি শাহিনুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিখন, ছাত্রদলের হারুন, রিশাদ দুলাল সহ অনেকে।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠু বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে যেকোনো রাজপথের আন্দোলন-সংগ্রামে ছাত্রদল সর্বদা প্রস্তুত থাকবে। সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে দেশ ও জাতির কল্যাণে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।”
শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও সর্বস্তরের নেতাকর্মীরা কেক কাটেন এবং দেশ, জাতি ও দলের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।