October 1, 2026, 11:28 pm
শিরোনাম :
গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত জলঢাকায় ছাগল-ভেড়ার পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন সোনাদিয়ার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে সম্ভাব্য প্রার্থী ফাহিমা গিয়াস হাতিয়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সেক্রেটারির কবর জেয়ারত করেন জেলা পরিষদ প্রশাসক নীলফামারী জেলায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন আমাসুফ নীলফামারী জেলা কমিটি গঠন ৪৯ তম বিসিএসের গেজেটে গোপালগঞ্জে প্রার্থীর ৯ জন বাদ সোনাদিয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে আরিফ কে মেম্বার হিসেবে দেখতে চান এলাকাবাসী গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে পূজা কমিটির সাথে আইনশৃঙ্খলা মতবিনিময় জলঢাকায় পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার ​

জলঢাকায় ছাগল-ভেড়ার পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি: মোঃ জামিয়ার রহমান

জলঢাকায় ছাগল-ভেড়ার পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি: মোঃ জামিয়ার রহমান

নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ (৩য় সংশোধিত) প্রকল্পের আওতায় ৩ থেকে ১২ মাস বয়সী ছাগল ও ভেড়ার পিপিআর টিকাদান কর্মসূচির ৪র্থ ডোজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুমী বেগম।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং গোলনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পিপিআর ছাগল ও ভেড়ার একটি মারাত্মক সংক্রামক রোগ। এ রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদান ও খামারিদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খামারিদের নিজ নিজ নির্ধারিত কেন্দ্রে গিয়ে ছাগল ও ভেড়াকে পিপিআর টিকা দেওয়ার আহ্বান জানানো হয়।

সংশ্লিষ্টরা জানান, ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে এ টিকাদান কর্মসূচি চলবে। খামারিদের সুবিধার্থে পর্যায়ক্রমে ছাগল ও ভেড়াকে পিপিআর টিকার আওতায় আনার ব্যবস্থা করা হবে।

কর্মসূচিটি বাস্তবায়ন করছে জলঢাকা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নীলফামারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা