September 11, 2026, 5:45 pm
শিরোনাম :
শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ

ধর্মপাশায় কৃষকের গোয়ালঘরে অগ্নিসংযোগের অভিযোগ, তিন গরু দগ্ধ

মোঃ রফিকুল ইসলাম টিটু ধর্মপাশা প্রতিনিধি, সুনামগঞ্জ

ধর্মপাশায় কৃষকের গোয়ালঘরে অগ্নিসংযোগের অভিযোগ, তিন গরু দগ্ধ আহত
মোঃ রফিকুল ইসলাম টিটু
ধর্মপাশা প্রতিনিধি, সুনামগঞ্জ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের সনই গ্রামে রিপন মিয়া নামে এক কৃষকের গোয়ালঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২১ অক্টোবর ২০২৫) ভোররাতে প্রায় ৪টার দিকে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে রিপন মিয়ার গোয়ালঘরে হঠাৎ আগুন ধরে যায়। এতে গোয়ালঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং গোয়ালে থাকা তিনটি গরু দগ্ধ হয়ে গুরুতর আহত হয়। আগুনে গোয়ালঘর, খড়, খাদ্য ও অন্যান্য মালামালসহ আনুমানিক পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত কৃষক রিপন মিয়া (৫৩), পিতা মৃত আরশাদ আলী, জানান, “দলীয় প্রভাব দেখিয়ে তারা দীর্ঘদিন ধরে আমাদের ওপর অত্যাচার চালিয়ে আসছে। আজ আমার গোয়ালঘরে আগুন দিয়েছে। আমি থানায় মামলা করেছি, প্রতিশোধ চাই না—শুধু ন্যায়বিচার চাই।”
ঘটনার পর রিপন মিয়া বাদী হয়ে ধর্মপাশা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় মোট ১০ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন—সোনা মিয়া (৫৮), চান মিয়া (৫৪), আবদুল আওয়াল (৩০), শরীফ আহমেদ (২০), ইয়াসিন (৩০), সাপায়াত (২২), সাইকুল মিয়া (৫৫), সাকিব (২৩), হালিমা আক্তার (৫০), রাশিদা আক্তার (৪৮) ও পান্না আক্তার (২৫)।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, “ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা