September 11, 2026, 6:22 pm
শিরোনাম :
শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় আসক্ত বড় ভাই, প্রতিবাদ করায় ছোট ভাইয়ের সঙ্গে বৈরিতা

ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় আসক্ত বড় ভাই, প্রতিবাদ করায় ছোট ভাইয়ের সঙ্গে বৈরিতা
ক্রাইম রিপোর্টার: মোঃ আবু বক্কর সিদ্দিক, বান্দরবান
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের দুইল্লা পাড়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে এক ব্যক্তির সংসার ভাঙনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় সমাজে তীব্র সমালোচনার পাশাপাশি পারিবারিক কলহ চরমে পৌঁছেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দুইল্লা পাড়ার বাসিন্দা নুরুল আমিনের ছেলে আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে এক প্রবাসীর স্ত্রী জান্নাত আরা বেগমের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িত। পরকীয়ার এই সম্পর্কে মত্ত হয়ে তিনি নিজের স্ত্রী মোছাঃ শাহিদা বেগম ও সন্তানদের প্রতি দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এই ঘটনায় স্থানীয়দের সহায়তায় গত ২৪ আগস্ট ২০২৫ তারিখে এক সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আব্দুর রশিদ লিখিতভাবে অঙ্গীকার করেন যে তিনি ভবিষ্যতে জান্নাত আরা বেগমের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক রাখবেন না।
তবে কিছুদিন পরই, ২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শাহিদা বেগম অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে, আব্দুর রশিদ আবারও প্রবাসীর স্ত্রী জান্নাত আরার সঙ্গে দেখা করতে যান। গভীর রাতে (প্রায় ৩টার সময়) বিষয়টি টের পান ছোট ভাই আব্দুর রহমান। তিনি বড় ভাইকে না পেয়ে খোঁজ নিতে গিয়ে জান্নাত আরার দোকানে উভয়কে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে জানা গেছে।
পরবর্তীতে এ ঘটনার প্রতিবাদ করলে, আব্দুর রশিদ ও জান্নাত আরা বেগম স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এমনকি তারা যৌন ব্যবসা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সমাজপতিরা জানান, অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণে সমাজের সর্বসম্মত সিদ্ধান্তে আব্দুর রশিদ ও জান্নাত আরা বেগমকে সমাজচ্যুত করা হয়েছে।
এদিকে প্রবাসীর স্ত্রী জান্নাত আরা বেগমের বিরুদ্ধে পূর্বেও একাধিক অনৈতিক সম্পর্কের অভিযোগ রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা