August 16, 2026, 10:26 pm
শিরোনাম :
পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি

মহিলা ফুটবল প্রীতি ম্যাচে প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ বড়হর ইউনিয়নে

সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

মহিলা ফুটবল প্রীতি ম্যাচে প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ বড়হর ইউনিয়নে

সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ঐতিহ্যবাহী বড়হর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে একটি বর্ণিল মহিলা ফুটবল প্রীতি ম্যাচ। বড়হর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে আয়োজিত এ খেলায় অংশ নেয় দিনাজপুর জেলা মহিলা ফুটবল একাডেমি ও ঢাকার তারেক জিয়া মহিলা ফুটবল একাডেমি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকাল ৩টায় অনুষ্ঠিত এ প্রীতি ম্যাচ মাঠজুড়ে সৃষ্টি করে উৎসবমুখর পরিবেশ।

খেলা উপভোগ করতে এলাকার সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা মাঠে ভিড় করেন। নারী ফুটবলারদের দক্ষতা, গতি, বল দখল ও আক্রমণ–প্রতিআক্রমণে জমে ওঠে পুরো ম্যাচ। উভয় দলই শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলায় মনোযোগ দেয়, যা দর্শকদের মাঝে বাড়িয়ে তোলে উত্তেজনা।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য জনাব এম. আকবর আলী। তিনি বলেন, *“নারীদের এগিয়ে যেতে হলে খেলাধুলার মতো ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী ফুটবলারদের এই অগ্রযাত্রা ভবিষ্যত প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”* তিনি দু’টি দলকেই অভিনন্দন জানান এবং এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

এ আয়োজন সফল করতে বিএনপি, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একসঙ্গে কাজ করেন। আয়োজকরা জানান, এলাকার তরুণ-তরুণীদের খেলাধুলার সঙ্গে যুক্ত রাখতে ভবিষ্যতেও এমন প্রীতি ম্যাচ ও ক্রীড়া কার্যক্রম আয়োজন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা