October 14, 2026, 12:15 pm
শিরোনাম :
দুর্গা পূজা নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি এমপি এস এম জিলানীর চরকচ্ছপিয়া হতে চর কুকরি মুকরি লঞ্চ-খেয়া ঘাটে হয়রানিতে সাধারণ যাত্রীরা দক্ষিণ আইচায় মা ইলিশ শিকার বন্ধ: অলস সময় পার করছেন উপকূলীয় জেলেরা পাটগ্রামে দবীর উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের ১০ অসহায় রোগীকে আর্থিক সহায়তা প্রদান কালাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, অগ্নিনির্বাপণ ও ভূমিকম্প মহড়া নীলফামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত করিমগ্রামে চেয়ারম্যান প্রার্থী সাজ্জাদুল হকের নির্বাচনী প্রচারণা, গণসংযোগে নেতাকর্মীরা কালাইয়ে দুর্গাপূজা ঘিরে প্রশাসনের প্রস্তুতি সভা, নিরাপত্তা জোরদারে গুরুত্ব ফেরিওয়ালা ভেমরুলের সহজ-সরল জীবন: আমাদের জন্য এক বড় শিক্ষা লামার ফাঁসিয়াখালী ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের তিন ছাত্রী নিখোঁজ

মাদক ও মোবাইল আসক্তি রুখতে খেলাধুলার বিকল্প নেই : অধ্যক্ষ আলমগীর হোসেন

শাহিন ফকির পিরোজপুর জেলা প্রতিনিধি

মাদক ও মোবাইল আসক্তি রুখতে খেলাধুলার বিকল্প নেই : অধ্যক্ষ আলমগীর হোসেন
‎
‎​পিরোজপুর প্রতিনিধি :

‎মাদক ও মোবাইল ফোনের অপব্যবহার রোধে যুব সমাজকে মাঠমুখী করার আহ্বান জানিয়েছেন তেজদাসকাঠী কলেজের সাবেক অধ্যক্ষ,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আলমগীর হোসেন।

তিনি বলেন, বর্তমানে তরুণ প্রজন্মের সবচেয়ে বড় সমস্যা মাদক এবং মোবাইল আসক্তি। এই দুই ব্যাধি থেকে সন্তানদের বাঁচাতে হলে শৈশব থেকেই ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় অভ্যস্ত করতে হবে।
‎​
মঙ্গলবার(২৪ মার্চ) রাতে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পূর্ব খানাকুনিয়ারী যুব সংঘের উদ্যোগে আয়োজিত দুই দিনব্যাপী ঈদ পুনর্মিলনী,ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎​অধ্যক্ষ আলমগীর হোসেন আরও বলেন, “শুধুমাত্র পুলিশ দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য পরিবারকে প্রথম ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে মায়েদের সচেতন হতে হবে। সন্তান কোথায় যায়, কার সাথে মেশে—সেদিকে নজর রাখতে হবে। ফজরের নামাজ থেকে শুরু করে মাগরিবের আজান পর্যন্ত সন্তানের রুটিন ঠিক করে দিতে হবে।” নিজের রাজনৈতিক অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমরা যে ফ্যামিলি কার্ড ও ফার্মার কার্ডের ওয়াদা দিয়েছি, তা বাস্তবায়নের মাধ্যমে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ব।”
‎​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদমতলা গ্রাজুয়েট ফাউন্ডেশনের সভাপতি এবং বিশিষ্ট কবি ও লেখক এ কে আজাদ।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তৌহিদ,জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রিয়াজ শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বর্তমান প্রজন্মের মেধা বিকাশে এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার ওপর প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা