September 10, 2026, 5:15 pm
শিরোনাম :
শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানির বিজয় ঘিরে নতুন আলোচনায় শাহানা মাসুম

মানব বার্তা ডিজিটাল ডেস্ক

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানির বিজয় ঘিরে নতুন আলোচনায় শাহানা মাসুম

আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির জয়কে ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশি বংশোদ্ভূত এক নারীর নাম— শাহানা মাসুম

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খোমেনি এহসান নামে এক ব্যক্তির পোস্টে দাবি করা হয়েছিল, মামদানির জয়ে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। প্রথমে অনেকেই সেই মন্তব্যকে হালকাভাবে নিলেও পরে মামদানির সঙ্গে শাহানা মাসুমের ছবিটি প্রকাশের পর বিষয়টি নতুন মাত্রা পায়।

জানা গেছে, শাহানা মাসুম হলেন জামায়াতে ইসলামীর শীর্ষ নেতা ও শহীদ মীর কাসেম আলীর ছোট ভাই মীর মাসুম আলীর স্ত্রী, অর্থাৎ ব্যারিস্টার আরমান আহমদ বিন কাসেমের চাচী।
মামদানির নির্বাচনী প্রচারণায় তিনি ছিলেন অন্যতম প্রধান বাংলাদেশি সংগঠক ও তৃণমূল পর্যায়ের সক্রিয় কমিউনিটি লিডার।

প্রবাসী বাংলাদেশিদের মাঝে তিনি পরিচিত একজন সমাজসেবী ও জনসংযোগমূলক কর্মকাণ্ডে সক্রিয় মুখ।
জোহরান মামদানির নির্বাচনী প্রচারণার সময় তিনি নানা দিক থেকে সহায়তার ভূমিকা পালন করেন বলে জানা গেছে।

উল্লেখ্য, শাহানা মাসুমের দেবর মীর কাসেম আলী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী, যিনি যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকৃত হন। আর তাঁর ভাতিজা ব্যারিস্টার আরমান দীর্ঘ আট বছর গোপন আটক অবস্থায় ছিলেন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর মুক্তি পান।

নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি প্রবাসী মহলে এখন এই সম্পর্ক ও মামদানির সঙ্গে শাহানা মাসুমের ঘনিষ্ঠতাই আলোচনার কেন্দ্রবিন্দুতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা