October 27, 2026, 1:48 am
শিরোনাম :
দুপুরেও বিদ্যালয়ে নেই শিক্ষক-শিক্ষার্থী! কারন দর্শানোর নোটিশ উপজেলা নির্বাহী অফিসারের বান্দরবানের লামায় পৃথক বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু প্রবাসী স্বামীর তালাকের নোটিশ ঘিরে বিতর্ক, কাজীর বিরুদ্ধে স্বাক্ষর জালের অভিযোগ সুন্দরগঞ্জে ফের কুকুরের কামড়ে আহত ৪ শিশু, বাড়ছে উদ্বেগ চরকিং ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় খন্দকার সোহেল গোপালগঞ্জে চক্ষু চিকিৎসকের বিরুদ্ধে রোগীর চোখ নষ্টের অভিযোগ, সাংবাদিকের সঙ্গে ফোনালাপ ঘিরে বিতর্ক তজুমদ্দিনে সোনাপুর ইউপির চেয়ারম্যান পদে আলোচনায় শাহিন শাজী জলঢাকায় ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠুর জন্মদিন পালিত ভোলা জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীর ডিমলায় বীর মুক্তিযোদ্ধা অজয় কুমার সিংহ রায়কে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার

রায়গঞ্জে পাকা ধান রক্ষায় অভিনব কৌশল নেটজালে ঢাকা হলো পুরো ক্ষেত

আবু মোহাম্মদ, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

রায়গঞ্জে পাকা ধান রক্ষায় অভিনব কৌশল

নেটজালে ঢাকলেন পুরো ক্ষেত

আবু মোহাম্মদ, রায়গঞ্জ (সিরাজগঞ্জ)

পাকা ধান পাখি ও গবাদিপশুর হাত থেকে রক্ষা করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কৃষক দুলাল শেখ। নিজের ২০ শতক জমির চারপাশ ও ওপরের অংশ নেটজাল দিয়ে ঢেকে দিয়েছেন তিনি। উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পশ্চিম লক্ষীকোলা এলাকায় দেখা গেছে এ দৃশ্য। চলতি মৌসুমে প্রথমবারের মতো আব্দুল গুটি জাতের আগাম ধান চাষ করেছেন দুলাল শেখ।

ফলন ভালো হলেও পাকা ধান নষ্ট হওয়ার আশঙ্কায় নেটজাল ব্যবহারের সিদ্ধান্ত নেন তিনি।

দুলাল শেখ বলেন, ধান চাষে অনেক পরিশ্রম করতে হয়। ফসল ঘরে তোলার আগে ক্ষতি হলে সব পরিশ্রমই বৃথা যেতে পারে। তাই বাড়তি খরচ হলেও

নেটজাল দিয়ে খেত ঢেকেছেন। নিরাপদে ধান ঘরে তুলতে পারলে তার পরিশ্রম সার্থক হবে। স্থানীয় কৃষকেরা জানান, পাখির হাত থেকে ধান রক্ষায় বিভি-ন্ন পদ্ধতি ব্যবহার করা হলেও পুরো খেত নেটজালে ঢেকে রাখার ঘটনা এলাকায় বিরল। দুলাল শেখের এ উদ্যোগ দেখতে আগ্রহ দেখাচ্ছেন আশপাশের কৃষকেরা।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, ধান পাকার সময় পাখি ও অন্যান্য প্রাণীর কারণে ফসলের ক্ষতি হতে পারে। ক্ষতি কমাতে কৃষক দুলাল শেখের উদ্যোগ প্রশংসনীয়। উপযুক্তভাবে নেটজাল ব্যবহার করলে ফসল সুরক্ষায় ইতিবাচক ফল পাওয়া সম্ভব। পরিস্থিতি বিবেচনায় অন্য কৃষকেরাও এ পদ্ধতি অনুসরণ করতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা