September 21, 2026, 11:10 pm
শিরোনাম :
গাছ লাগিয়ে দেশ সাজাতে অনন্য উদ্যোগ: রংপুরে আনসার ও ভিডিপি গোপালগঞ্জেয ডিবি পুলিশ পৃথক অভিযানে ২ কেজি গাজা সহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলার তজুমুদ্দিনে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন দুষ্কৃতিকারী আটক গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক জ্বালানি তেলের রাতারাতি বাড়তি মুনাফার লোভ, প্রতিবাদ করায় ফিলিং স্টেশন মালিকের রডের আঘাতে রক্তাক্ত গ্রাহক! আর শোনা হলো না কীর্তন, জলঢাকায় পিকআপের ধাক্কায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ প্রাণ গেল স্বামীর বরিশালের মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয় ডিমলায় আনসার-ভিডিপির ১০ দিনের প্রশিক্ষণে চতুর্থ দিনে দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ গোলমুন্ডার হলদি বাড়িতে জমি নিয়ে বিরোধ : সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত নেত্রকোনা জেলার দুর্গম থানা খালিয়াজুড়ি তে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি

আর শোনা হলো না কীর্তন, জলঢাকায় পিকআপের ধাক্কায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ প্রাণ গেল স্বামীর

আব্দুল হালিম, নীলফামারী জেলা প্রতিনিধি:

আর শোনা হলো না কীর্তন, জলঢাকায় পিকআপের ধাক্কায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ প্রাণ গেল স্বামীর

​আব্দুল হালিম, নীলফামারী জেলা প্রতিনিধি:

কানে আর পৌঁছাল না কীর্তনের সূর, মিলল না পিতা-মাতা ও প্রিয় স্বজনদের সাথে শেষ দেখাটুকুও। ঘাতক পিকআপের ধাক্কায় এক নিমিষেই ঝরে গেল ভালোবাসার দুটি তাজা প্রাণ।
আজ ​রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার কালীগঞ্জ দিঘীর পার এলাকায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন স্বামী পলাশ চন্দ্র রায় (২০) ও তার স্ত্রী মনি রানী (১৮)।
​নিহত পলাশ চন্দ্র নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতি ইউনিয়নের সন্ন্যাসীতলা (৬ নং ওয়ার্ড) এলাকার বাসিন্দা।

​স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ডোমারের নিজ বাড়ি থেকে জলঢাকা উপজেলার কালীগঞ্জ বাজারে শ্বশুরবাড়ির এলাকায় আয়োজিত কীর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে রওনা হন পলাশ ও তার স্ত্রী। পথিমধ্যে কালীগঞ্জ দিঘীর পার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্বামী পলাশ চন্দ্র রায়ের করুণ মৃত্যু হয়। স্থানীয় পথচারীরা গুরুতর আহত স্ত্রী মনি রানীকে উদ্ধার করে বোড়াগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।
​এলাকাবাসী জানান, নিহত মনি রানী ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় অনাগত সন্তানসহ একই পরিবারের দুজনের এমন অকালমৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
​খবর পেয়ে জলঢাকা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পৌঁছান।
পিকআপের ড্রাইভার পালিয়ে গিয়েছে। পিকাআপ ভ্যানটি টি থানার হেফাজতে আছে
জলঢাকা থানা কর্তৃপক্ষ জানায় অ্যাক্সিডেন্টের কারণ পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘটনার কারণ পরে জানানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা