September 21, 2026, 11:58 pm
শিরোনাম :
গাছ লাগিয়ে দেশ সাজাতে অনন্য উদ্যোগ: রংপুরে আনসার ও ভিডিপি গোপালগঞ্জেয ডিবি পুলিশ পৃথক অভিযানে ২ কেজি গাজা সহ ২ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার ভোলার তজুমুদ্দিনে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৩ জন দুষ্কৃতিকারী আটক গোপালগঞ্জের পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ পেলেন সম্মানজনক ‘বিপিএম-সেবা’ পদক জ্বালানি তেলের রাতারাতি বাড়তি মুনাফার লোভ, প্রতিবাদ করায় ফিলিং স্টেশন মালিকের রডের আঘাতে রক্তাক্ত গ্রাহক! আর শোনা হলো না কীর্তন, জলঢাকায় পিকআপের ধাক্কায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ প্রাণ গেল স্বামীর বরিশালের মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয় ডিমলায় আনসার-ভিডিপির ১০ দিনের প্রশিক্ষণে চতুর্থ দিনে দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ গোলমুন্ডার হলদি বাড়িতে জমি নিয়ে বিরোধ : সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত নেত্রকোনা জেলার দুর্গম থানা খালিয়াজুড়ি তে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি

৭০০ মোটরসাইকেলের শোডাউন নিয়ে আলমগীর হোসেন মোল্লার চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা

জয়পুরহাট জেলা প্রতিনিধি: সেলিম হোসেন

৭০০ মোটরসাইকেলের শোডাউন নিয়ে আলমগীর হোসেন মোল্লার চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা

জয়পুরহাট জেলা প্রতিনিধি: সেলিম হোসেন

জয়পুরহাটে ক্ষেতলাল উপজেলার ৪নং বড়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিলেন বিএনপি নেতা আলমগীর হোসেন মোল্লা।

বৃহস্পতিবার(১৭সেপ্টেম্বর) বেলা ১২টা থেকে উপজেলার দক্ষিণ হাটশহর স্কুল মাঠ থেকে প্রায় ৭০০ মোটরসাইকেলের বিশাল গাড়ি বহর নিয়ে তিনি পুরো ইউনিয়ন প্রদক্ষিণ করেন।

গাড়ি বহরটি বড়াইল,ভাসিলা সহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে দুপুর ২টায় পুনরায় দক্ষিণ হাটশহর উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এ সময় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

আয়োজকরা জানান,সমাবেশে আসা প্রায় ১৫শ মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন মোল্লা বলেন,আমি বিগত সময় ধরে ইউনিয়ন পরিষদের মেম্বার হিসেবে সাধারণ মানুষের পাশে ছিলাম।মূলত জনগণের সাড়া ও অনুরোধের কারণেই আমি চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন,আমার বাবা আমার পরিবার এবং আমি নিজেও বিএনপির একজন সক্রিয় নেতা।দুর্দিনে আমরা পিছু হটিনি। দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছি।এখন আমার জনপ্রিয়তা এবং দলের জন্য আমার পরিবারের যে ত্যাগ,সেই বিবেচনায় দল যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি ভালো সাড়া ফেলতে পারব বলে বিশ্বাস করি।

সমাবেশে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

একাধিক বক্তা তাদের বক্তব্যে বলেন,আলমগীর হোসেন মোল্লা একজন ন্যায় নীতিবান সৎ ও যোগ্য প্রার্থী। তিনি মানুষের বিপদে-আপদে সবসময় মানুষের পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।

এদিকে আলমগীর হোসেন মোল্লার এই শোডাউনকে ঘিরে বড়াইল ইউনিয়নে নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা