September 20, 2026, 10:02 pm
শিরোনাম :
বরিশালের মেহেন্দিগঞ্জে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয় ডিমলায় আনসার-ভিডিপির ১০ দিনের প্রশিক্ষণে চতুর্থ দিনে দুর্যোগ মোকাবিলা প্রশিক্ষণ গোলমুন্ডার হলদি বাড়িতে জমি নিয়ে বিরোধ : সংঘর্ষে কমপক্ষে ৭ জন আহত নেত্রকোনা জেলার দুর্গম থানা খালিয়াজুড়ি তে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি “লামা প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সংবাদ (সম্মেলন) বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডে আলহাজ্ব মোঃ আবুল কাশেমের গণসংযোগ সোনালী লাইফ ইন্স্যুরেন্স সৈয়দপুর মেট্রোর উদ্যোগে ফিনান্সিয়াল অ্যাসোসিয়েট ক্যারিয়ার প্ল্যানিং ও মাইন্ডসেট প্রোগ্রাম অনুষ্ঠিত। কিডনিজনিত রোগে আক্রান্ত দৈনিক মানব বার্তার প্রতিনিধি মহিবুল্লাহ মেহেদী, রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা সাংবাদিকদের ‘ফ্যাসিস্টের দোসর বললেন বিআইডব্লিউটিএ’র কর্মকর্তা ফুটবল ম্যাচে পক্ষপাতের অভিযোগ, খেলোয়াড়দের মারধরের হুমকি

মন্ত্রীর ছবি এবং পরিচয় ব্যবহার করে টাকা দাবির অভিযোগ, থানায় সাধারণ (ডায়েরি)

ক্রাইম রিপোর্টার আবু বকর সিদ্দিক বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে পার্বত্য মন্ত্রীর ছবি এবং পরিচয় ব্যবহার করে টাকা দাবির অভিযোগ, থানায় সাধারণ (ডায়েরি)

স্টাফ রিপোর্টার মোঃ আবু বক্কর (সিদ্দিক)

বান্দরবান সদর থানায় দলীয় নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের কাছে বিভিন্ন অজুহাতে টাকা দাবি এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
থানায় দাখিল করা লিখিত আবেদনে জানা যায়, মোঃ হেলাল উদ্দীন (৩৬) নামে এক ব্যক্তি এ অভিযোগটি করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে একটি অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইল ফোনে বিভিন্নভাবে টাকা দাবি করেন। অভিযোগে আরও বলা হয়, ওই ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী চাসিং প্রু জেরী এমপির ছবি ও নাম ব্যবহার করে দলীয় নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের কাছ থেকে টাকা দাবি করছেন বলে অভিযোগকারী জানতে পারেন।
লিখিত অভিযোগে বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডের কারণে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি হতে পারে। একই সঙ্গে অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
অভিযোগকারী বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান সদর থানায় সাধারণ ডায়েরি করেন। থানার সংশ্লিষ্ট কর্মকর্তা অভিযোগটি গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে নথিতে উল্লেখ রয়েছে।
তবে অভিযোগে উত্থাপিত বিষয় তদন্তের মাধ্যমে যাচাই সাপেক্ষে সত্যতা নির্ধারিত হবে।
এ দিকে জিডি তদন্তকারী অফিসার এসআই মোঃ মনির হোসাইন বলেন অভিযোগ টি গুরুত্ব সহকারে কাজ শুরু করেন এবং অভিযুক্ত কে দ্রুত সনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা