লামার ডলুছড়ি বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির নির্বাচন পরিচালনা কমিটি (ঘোষণা)
ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর (সিদ্দিক)
পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলার ডলুছড়ি বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটির নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি মিটিংয়ের মাধ্যমে রেজুলেশন আকারে এ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত নির্বাচন পরিচালনা কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন জনাব মোহাম্মদ আবু সাঈদ, সহ-সভাপতি মোঃ ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহাব উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান হারুন, কোষাধ্যক্ষ নেজাম উদ্দিন এবং প্রচার সম্পাদক মোঃ আলমগীর।
কমিটির ঘোষণাপত্রে বলা হয়েছে, নির্বাচন-২০২৬ উপলক্ষে ৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে ব্যবসায়ীদের মাঝে প্রচার-প্রচারণা চালানো হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসায়ীদের কাছ থেকে প্রার্থী হওয়ার ফরম সংগ্রহ করা হবে। কোনো পদে একাধিক প্রার্থী না থাকলে নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী নির্বাচিত হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
এছাড়া ঘোষণাপত্র অনুযায়ী, আগামী ৭ কার্যদিবসের মধ্যে ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বাস্তবায়ন করে নির্বাচন পরিচালনা কমিটির কাছে জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
পরবর্তী সময়ে ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির উপস্থিতিতে রেজুলেশন আকারে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্য থেকে ২ জন এবং ব্যবসায়ীদের মধ্য থেকে ৩ জনকে নিয়ে মোট ৫ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়। বাজার ও ব্যবসায়ীদের সুবিধা এবং উন্নয়নে সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
ঘোষণাপত্রে আরও বলা হয়েছে, ডলুছড়ি বাজার ব্যবসায়ী উন্নয়ন পরিচালনা কমিটিকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে পরবর্তী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি কমিটির যেকোনো ন্যায়সংগত সহযোগিতার প্রয়োজন হলে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।
কমিটির পক্ষ থেকে ডলুছড়ি বাজার ব্যবসায়ী উন্নয়ন পরিচালনা কমিটির সফলতা কামনা করা হয়েছে।
সার্বিক সহযোগিতায়:
জনাব খন্দকার সেলিম শাহরিয়ার, ইনচার্জ, কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
সার্বিক ব্যবস্থাপনায়:
মোহাম্মদ রাশেদুল হক, প্রশাসক, ০৫নং সরই ইউপি, লামা, বান্দরবান পার্বত্য জেলা।
নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে:
জনাব ফরিদুল আলম, সাবেক চেয়ারম্যান, ০৫নং সরই ইউপি, লামা, বান্দরবান পার্বত্য জেলা।