August 14, 2026, 5:59 pm
শিরোনাম :
মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে ব্যাপক নিরাপত্তা জোরদার, বিজিবি মোতায়েন নীলফামারীতে সাপের কামড়ে, শিশুসহ ২ জনের মৃত্যু শিবগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুস উপকূলীয় মানুষের দুর্যোগঝুঁকি নিয়ে চট্টগ্রামে নাগরিক গোলটেবিল কথা বলবেন ভোলার- মাকসুদ বাংলাদেশ চিশতিয়া জাকের মঞ্জিল দরবার শরিফ: দ্বীনি শিক্ষা ও রূহানি সাধনার এক অনন্য কেন্দ্র নাটোরে সাংবাদিকদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন,দুই ওসির প্রত্যাহার চেয়ে ৭২ ঘণ্টার আল্টিমেটাম গোপালগঞ্জে শপিংমল মার্কেট দোকান বন্ধের অভিযান

ছাত্রনেতা মোনারুল ইসলাম বকশীর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন

মহিবুল্লাহ মেহেদী সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা

ছাত্রনেতা মোনারুল ইসলাম বকশীর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবিতে সুন্দরগঞ্জে মানববন্ধন

মোঃ মহিবুল্লাহ মেহেদী
সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জে সাভার থানা ছাত্রদলের সহ-সভাপতি মোনারুল ইসলাম বকশীর (২৯) রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে নিহতের পরিবার ও বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামদেব এলাকায় রংপুর আঞ্চলিক মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন।

নিহত মোনারুল ইসলাম বকশী ঢাকার সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) একটি আবাসিক ভবনের ছাদ থেকে পড়ে মারা যান। তার পরিবারের দাবি, মৃত্যুর ঘটনাটি স্বাভাবিক দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। ঘটনার পেছনে কোনো পরিকল্পনা ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খুঁজে বের করার দাবি জানান তারা।

মানববন্ধনে নিহতের পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, মোনারুল ইসলাম বকশীর মৃত্যুর প্রকৃত রহস্য দ্রুত উদঘাটন করতে হবে। যদি তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে কারও সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে কোনো ধরনের প্রভাব বা পরিচয় বিবেচনা না করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

তারা আরও বলেন, ঘটনার সঙ্গে কোনো প্রশাসনিক কর্মকর্তা বা অন্য কোনো ব্যক্তি জড়িত থাকলে তাকেও তদন্তের আওতায় আনতে হবে। এ ঘটনায় মামলা দায়েরসহ দ্রুত তদন্ত শেষ করে নিহতের পরিবারকে ন্যায়বিচার দেওয়ার দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে মোনারুল ইসলাম বকশীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা প্রকাশ এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা