August 16, 2026, 10:12 pm
শিরোনাম :
পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য হলেন পীরে ত্বরিকত হযরত নুর মুহাম্মাদ আজাদ খান চিশতী আল-মুজাদ্দেদী বাংলার যমিনে সর্বপ্রথম ঈদে মিলাদুন্নবী(সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম) উপলক্ষে জশনে জুলুস মিছিল গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ মুকসুদপুর জলিলপাড়ের ‘বৌদির সিঙ্গারা’: হালাল-হারাম নিয়ে স্থানীয় মহলে আলোচনা ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি

পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে

Reporter Name

পাবনায় মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে

পাবনা জেলা প্রতিনিধি: মোঃ সাইদুর রহমান মুন, পাবনা সদর প্রতিনিধি

আগামী ২৬শে আগস্ট ২০২৬ ইং, রোজ বুধবার পাবনায় আহলে সুন্নাত ওয়াল জামা‘আত পাবনা জেলা শাখার উদ্যোগে মহা সমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জুশনে জুলুশ এবং মিলাদে মোস্তফা (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে।
পাবনার দ্বীপচর রোডস্থ বলরামপুরের খাজানগর সিদ্দিকীয়া খানকাহ শরীফ সংলগ্ন রেছালত মঞ্জিলে এই রহমতময় মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত দিন সকাল ১০টা হতে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

আহলে সুন্নাত ওয়াল জামা‘আত, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্গ সাংগঠনিক সচিবের তথ্য অনুযায়ী আয়োজিত এই পবিত্র মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন-
ভারতের ফুরফুরা দরবার শরীফ হতে আগত, আওলাদে মুজাদ্দেদে জামান পীরজাদা মাওঃ আবু নাসার মোঃ সাআদান সিদ্দিকী (মু.জি.আ)।

মাহফিলে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাবনা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম ছাহেব।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন পাবনা আলীয়া মাদ্রাসার সম্মানীত অধ্যাক্ষ হযরত মাওলানা মোঃ আনছারুল্লাহ ছাহেব।

সম্মানীত অতিথি হিসেবে থাকবেন ধুলাউড়ি কাছারিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ জনাব হযরত মাওলানা মোঃ রুহুল আমিন ছাহেব।

সম্মানীত অতিথি হিসেবে আরো থাকবেন আলহাজ্ব মোঃ রবিউল ইসলাম খান আল-মুজাদ্দেদী

মাহফিলের সভাপতিত্ব করবেন বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনৈতিক ব্যাক্তিত্ব জনাব মো: মামুনুর রশিদ খান ছাহেব।

এছাড়াও মাহফিলে দেশের বিশিষ্ট ও প্রখ্যাত ওলামায়ে কেরামগণ বয়ান পেশ করবেন।

প্রধান বক্তা হিসেবে থাকবেন- হযরত মাওলানা মোঃ ওমর ফারুক মোজাহেদী ছাহেব,

দ্বিতীয় বক্তা- হযরত মাওলানা সায়্যাদ উদ্দীন শাহীন ছাহেব,

তৃতীয় বক্তা-হযরত মাওলানা এমএ বারী সিদ্দিকী ছাহেব,

চতুর্থ বক্তা-হাফেজ মাওলানা মোজাম্মেল হক ছাহেব এবং

পঞ্চম বক্তা- হযরত মাওলানা ক্বারী ইব্রাহীম খলিলুল্লাহ ছাহেব।
মাহফিল সঞ্চালনা করবেন মুফতি হযরত মাওলানা রিয়াজ উদ্দীন ছালেহী ছাহেব। মাহফিলের সার্বিক খেদমতে ফুরফুরা দরবার শরীফের (ভারত) খলিফা পীরে তরিকত হযরত নূর মুহাম্মদ আজাদ খান চিশতী আল- মুজাদ্দেদী (মু. জি.আ)।

আয়োজকদের পক্ষ থেকে এই মহা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জশনে জুলুশ মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানসহ সর্বস্তরের জনগণকে দলে দলে যোগদান করে দোজাহানের কামিয়াবি হাসিল করার জন্য বিনীতভাবে আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা