রায়গঞ্জের টিটিসি ধানগড়াতেই চাই
দৈনিক মানব বার্তা নিউজ
মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।
রায়গঞ্জে সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ধানঘড়া ও আশপাশের এলাকাবাসী। তবে তাদের দাবি, রায়গঞ্জের মানুষের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে টিটিসি ধানঘড়াতেই স্থাপন করা হোক।
ধানঘড়া রায়গঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ জনবসতি ও বাণিজ্যিক এলাকা। উপজেলা সদরসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের সহজ যোগাযোগ রয়েছে ধানঘড়ার সঙ্গে। এখানে টিটিসি স্থাপন করা হলে রায়গঞ্জের শিক্ষার্থী, বেকার যুবক-যুবতীসহ সাধারণ মানুষ সহজেই কারিগরি ও ভাষাগত প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে।
এলাকাবাসীর প্রত্যাশা, সরকারি এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্থাপনের স্থান নির্ধারণের সময় যোগাযোগ ব্যবস্থা, জনসংখ্যা, প্রশিক্ষণার্থীদের যাতায়াত এবং ভবিষ্যৎ সম্প্রসারণের বিষয়গুলো বিবেচনা করা হবে। এসব দিক বিবেচনায় ধানঘড়া একটি উপযুক্ত ও জনবান্ধব স্থান বলে মনে করছেন স্থানীয়রা।
তাদের দাবি, রায়গঞ্জে টিটিসি প্রতিষ্ঠার উদ্যোগটি যেন কোনোভাবেই থেমে না যায়। বরং দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের পাশাপাশি ধানঘড়াকে উপযুক্ত স্থান হিসেবে গুরুত্ব দিয়ে বিবেচনা করা হোক।
সি
ধানঘড়াবাসীর প্রত্যাশা—রায়গঞ্জের উন্নয়নের জন্য টিটিসি হোক, আর সেই টিটিসি হোক ধানগড়াতেই।