এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয়ের তৃপ্তি আছে। সঙ্গে আছে ব্যক্তিগত প্রাপ্তিও। এমন সাফল্যময় ম্যাচের পর বিশেষ একটি ঘোষণাও দিলেন শরিফুল ইসলাম। এখন থেকে আন্তর্জাতিক ও ঘরোয়া সব ম্যাচের ম্যান অব দা ম্যাচ পুরস্কারের অর্থ এলাকার অসহায় মানুষদের দেবেন বাংলাদেশের এই পেসার।
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শুক্রবার ম্যাচ-সের হন শরিফুল। চার ওভার আঁটসাঁট বোলিংয়ে স্রেফ ১৩ রানে ১ উইকেট নেওয়ার পর ব্যাটিংয়ে রান তাড়ায় মহামূল্য এক ক্যামিও ইনিংস খেলেন তিনি।
দুই উইকেটের রোমাঞ্চকর জয়ে এক ম্যাচ বাকি রেখেই সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।