November 11, 2026, 3:26 pm
শিরোনাম :
সিরাজগঞ্জ ১০-ম শ্রেণির ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক থানায় মামলা মাদ্রাসার জমি রক্ষা করতে গিয়ে নিজেই জেলহাজতে লামায় উচ্চ আদালতে বিচারাধীন জমি দখলের অভিযোগে আদালতে ফৌজদারি (মামলা) নিঝুম দ্বীপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ নেতা হাসানুল বান্না ফুয়াদ নিখোঁজ সংবাদ হাতিয়ার হরণী ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইসলামী আন্দোলন নেতা মো. আবুযর গিফারী সুমন নীলফামারীতে বৈশাখী সুইটসকে ৫০ হাজার টাকা জরিমানা লালমনিরহাটে ড্রাম ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত, আহত ১ মাদকের বিস্তার রোধে কালাইয়ে সচেতনতামূলক সমাবেশ, সুস্থ প্রজন্ম গঠনে সামাজিক আন্দোলনের আহ্বান আওয়ামীলীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতাকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ

গণতন্ত্র ও সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম প্রেস ফাইভ লালমনিরহাট

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি

গণতন্ত্র ও সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম প্রেস ফাইভ লালমনিরহাট

আব্দুস সামাদ পাটগ্রাম
লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট জেলার পাঁচ উপজেলা কর্মকর্ত সাংবাদিকদের নিয়ে গঠিত প্ল্যাটফর্ম ‘প্রেস ফাইভ’ তাদের লোগো উম্মোচন করেছে।

“উত্তরের সংযোগ”এই স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (০৬ জানুয়ারি ) লালমনিরহাটের হামার বাড়ি হলরুমে অনারম্ভর এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির লোগো উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতির গণতন্ত্র রক্ষার অগ্রদূত, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা,দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

প্রেস ফাইভ এর আহবায়ক আলতাফুর রহমান সভাপতিত্বে !
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, জেলা বিএনপির
যুগ্ন সম্পাদক মমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, প্রেস ফাইভ এর উপদেষ্টা মেহেদী হাসান জুয়েল, তৌহিদ লিটন, রেজাউল করিম মানিক,যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান,নূর আলমগীর অণু,যুগ্ম আহ্বায়ক ফারুক আলম পাটগ্রাম উপজেলার সাইফুল ইসলাম সবুজ , আব্দুস সামাদ।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন “গণতন্ত্র ও সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।”

উত্তরাঞ্চলের সাংবাদিকদের এই ঐক্যবদ্ধ উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
তিনি আরও বলেন, প্রেস ফাইভ ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে আনুষ্ঠানিকভাবে প্রেস ফাইভ-এর লোগো উন্মোচন করা হয় এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা