September 11, 2026, 6:25 pm
শিরোনাম :
শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ

ভোলায় ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী সুমি গ্রেফতার

মীর শাহীন জেলা প্রতিনিধি ভোলা

ভোলায় ১২ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী সুমি গ্রেফতার।

মীর শাহীন
জেলা প্রতিনিধি
ভোলা।

ভোলায় ১২ (বারো) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা’সহ সুমি নামের এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আজ (০৯ এপ্রিল) দুপুর ২ ঘটিকায় ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর সাকিনস্থ লক্ষীপুর লঞ্চঘাট মস্তোফার খাবার হোটেলের সামনে পাঁকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম ও সঙ্গীয় নারী এএসআই (নিঃ) স্বপ্না বেগমসহ ফোর্সের সহায়তায় মাদক ব্যবসায়ী সুমি বেগম (২১) কে ১২ (বারো) কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা’সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীঃ
সুমি বেগম (২১), স্বামী-মোঃ সবুজ, সাং-মধ্য জয়নগর, ০৮নং ওয়ার্ড, উত্তর জয়নগর ইউনিয়ন, থানা-দৌলতখান, জেলা-ভোলা।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মাদকের মরণছোবল থেকে সমাজকে রক্ষা করতে ভোলা জেলা পুলিশের এই ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার গণমাধ্যমকে আস্বস্ত করেন। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা