সুন্দরগঞ্জের বেলকা বাজারে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ীর বিরুদ্ধে বিক্ষোভ
মোঃ মহিবুল্লাহ মেহেদী
সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাইবান্ধা
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা বাজারে এক ইলেকট্রনিক ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর আনুমানিক ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, বেলকা বাজারের ইলেকট্রনিক ব্যবসায়ী সৈয়দ আলী শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়।
ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বেলকা বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন আয়োজন করেন। মিছিলে অংশ নেওয়া মানুষরা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এবং জানান, এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে, তা নিশ্চিত করতে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।