September 11, 2026, 6:56 pm
শিরোনাম :
শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ

সুন্দরগঞ্জে ছাগল চুরি করতে গিয়ে যুবক আটক, পরে মাথা নেড়া করে ছেড়ে দিল এলাকাবাসী

মোঃ মহিবুল্লাহ মেহেদী উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ, গাইবান্ধা

সুন্দরগঞ্জে ছাগল চুরি করতে গিয়ে যুবক আটক, পরে মাথা নেড়া করে ছেড়ে দিল এলাকাবাসী

গাইবান্ধার সুন্দরগঞ্জে ছাগল চুরি করতে গিয়ে এক যুবক স্থানীয় জনতার হাতে আটক হয়েছেন। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে জিজ্ঞাসাবাদ করা হয় এবং মাথা নেড়া করে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, (০২ এপ্রিল ২০২৬) সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ বালাপাড়া এলাকার মোঃ ভুট্টু মিয়ার ছেলে মোঃ রিপন মিয়া সোনারায় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে জয়নাল আবেদীনের বিলে ৪টি ছাগল চুরি করার সময় এলাকাবাসীর সন্দেহ হয়। এ সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন।

পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে জিজ্ঞাসাবাদ করলে ছাগল চুরির বিষয়টি স্বীকার করে বলে স্থানীয়রা জানান। পরে এলাকাবাসী তার মাথা নেড়া করে সতর্ক করে ছেড়ে দেন।

ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

মোঃ মহিবুল্লাহ মেহেদী
উপজেলা প্রতিনিধি, সুন্দরগঞ্জ, গাইবান্ধা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা