পাটগাতি বাজারে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি, মোবাইল কোর্টে জরিমানা
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: জসিম মুন্সী
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিজেল বিক্রি ও অবৈধভাবে মজুদ করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে মেসার্স কালিদাস সাহা প্রতিষ্ঠানকে অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী দোষী সাব্যস্ত করা হয়। এ সময় এক মামলায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়, যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এছাড়া অভিযানের অংশ হিসেবে পাটগাতি বাজার এলাকায় বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়। খোলা বাজারে জ্বালানি তেলের মজুদ ও সঠিকভাবে বিতরণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, টুঙ্গিপাড়া উপজেলায় নিয়মিতভাবে সড়ক পরিবহন আইন ২০১৮, কৃষি বিপণন আইন ২০১৮ এবং পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো