নাইক্ষ্যংছড়িতে এক কৃষককে অপহরণ
৩০ মার্চ ২০২৬ সোমবার,
রেজাউল করিম রিয়াদ ।
লামা উপজেলা প্রতিনিধি বান্দরবান পার্বত্য জেলা ।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে এক কৃষককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
রবিবার (২৯ মার্চ) রাতে উপজেলার বাইশারী ইউনিয়নের আলিক্ষ্যং মৌজা লেদুর মুখ এলাকা থেকে তাকে অপহরণ করা হয়েছে ।
অপহৃত হলেন- সোলতান আহমদ এর ছেলে রিদুয়ান করিম মিন্টু (৩৮)।
স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমদ অপহৃত পরিবারের উদ্ধৃতি দিয়ে বলেন,তামাক ক্ষেতের কাজ শেষ করে রবিবার রাত সাড়ে ৭টার দিকে রিদুওয়ান করিম মিন্টু কে অপহরণ করে নিয়ে যায় ৮-১০ জনের অস্ত্রধারী একটি সন্ত্রাসী গ্রুপ।
অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বাতেন মৃধা বলেন,অপহরণের খবর শুনেছি। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে পুলিশের অভিযান চলমান রয়েছে ।