September 11, 2026, 6:25 pm
শিরোনাম :
শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ

গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের

মোঃ মুনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের

মোঃ মুনিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ

বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদ ঠেকাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বড়দাদপুর এলাকায় অবস্থিত মেসার্স ব্রাদার্স এন্ড সিষ্টার ফিলিং স্টেশন-এ অভিযান চালিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। শুক্রবার বিকেলে (২৭ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে দেখা যায় ফিলিং স্টেশনটি ‘পাম্পে তেল নেই’ স্টিকার ঝুলিয়ে তেল বিক্রয় বন্ধ রেখেছে। স্টোরেজ যাচাই অন্তে দেখা যায় ফিলিং স্টেশনটিতে ২৩৬৮ লিটার পেট্রোল, ৩৭৬০ লিটার ডিজেল এবং ৩৬৫৫ লিটার অকটেন মজুদ রয়েছে। মজুদ থাকা সত্ত্বেও পণ্য (পেট্রোল, ডিজেল, অকটেন) বিক্রয় না করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ২০,০০০/- (বিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির মুন্সী। এ সময় জনপ্রতিনিধি হিসেবে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন। অভিযানে তার সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সহায়তা করেন। অভিযান চলাকালে ইউএনও পাম্প মালিকদের তেলের মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সরকারি নির্দেশনা মেনে চলার কঠোর নির্দেশ দেন। তিনি পাম্প মালিকদের সতর্ক করে বলেন, কোনো অবস্থাতেই অবৈধভাবে তেল মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করা যাবে না। প্রতিটি বিক্রয়ের ক্ষেত্রে অবশ্যই ক্রয় রসিদ নিশ্চিত করতে হবে। জনস্বার্থে এ ধরণের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা