September 10, 2026, 7:14 pm
শিরোনাম :
শাহজাদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ বিদ্যালয়ের ১৪ টি ফ্যান চুরি ডিমলায় দুর্যোগকবলিত মানুষের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ চুরি আতঙ্কে অস্থির রায়গঞ্জের জনগণ হিন্দু যুবকের প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণী নাটোরের সিংড়ায় মহাসমারোহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ টু ঢাকা ট্রেন সার্ভিসের সময় পরিবর্তনের দাবি নীলফামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্তকরণ গোপালগঞ্জে জাতীয় মৎস্য শুভ উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ

মাহিন সরকারের হাত ধরে এনসিপিতে বিএনপি-গণঅধিকারের শতাধিক সমর্থক

মোঃ সিমান্ত তালুকদার রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

মাহিন সরকারের হাত ধরে এনসিপিতে বিএনপি-গণঅধিকারের শতাধিক সমর্থক

মোঃ সিমান্ত তালুকদার
রায়গঞ্জ উপজেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের হাত ধরে সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপি ও গণঅধিকার পরিষদ (জিওপি) ছেড়ে শতাধিক সমর্থক এনসিপিতে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এনায়েতপুর থানাধীন কেজির মোড় এলাকার একটি রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে তারা যোগদান করেন। এ উপলক্ষ্যে এনসিপির বেলকুচি, এনায়েতপুর ও চৌহালী শাখা সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাঈদ মোস্তাফিজসহ জেলা ও উপজেলা পর্যায়ের অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গণঅধিকার পরিষদ থেকে এনসিপিতে যোগদান করা সমর্থক মো. মাসুম বলেন, এনসিপিকে ভালোবেসেই যোগদান করেছি। এনায়েতপুরকে এনসিপির ঘাঁটি হিসেবে পরিচিত করব ইনশাআল্লাহ। লক্ষ্য, উদ্দেশ্য ও ফলাফল—এই তিনটি ধারা দিয়ে আমাদের এগোতে হবে। নতুন হিসেবে যতটুকু পারি, দল থেকে সহযোগিতা করলে সবটুকু দিয়ে কাজ করব।
এ সময় মাহিন সরকার বলেন, গণঅধিকার পরিষদ ও বিএনপির শতাধিক সমর্থক আজ এনসিপিতে যোগদান করেন। তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রত্যেক নতুন সদস্যকে অভিনন্দন জানিয়েছেন।

যুগ্ম সদস্য সচিব এস এম সাঈদ মোস্তাফিজ বলেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা গত ১৭ বছর লড়াই-সংগ্রাম করেছেন, গুম-খুনের শিকার হয়েছেন। এখন সুসময়ে এসে তারা দেখতে পাচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। তারা কিন্তু কষ্ট পাচ্ছে। এরই ফলাফল হিসেবে তারা এনসিপিতে যোগদান করেছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা