August 16, 2026, 3:05 am
শিরোনাম :
ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সুন্দরগঞ্জে জমি বিরোধে হামলা, ভিডিপি দলনেতা-দলনেত্রীসহ আহত ১০ রায়গঞ্জের টিটিসি ধানগড়াতেই চাই মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার

আমরা নারীরা আজও অবহেলিত,আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত-সভাপতি হিলি নারী উদ্যোক্তা

মোঃ মেহেদী হাসান খান দিনাজপুর প্রতিনিধি

আমরা নারীরা আজও অবহেলিত আমাদের অধিকার থেকে বঞ্চিত-সভাপতি হিলি নারী উদ্যোক্তা

মোঃ মেহেদী হাসান খান
দিনাজপুর প্রতিনিধি

আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর এর হাকিমপুর হিলিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্যর‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারীর অধিকার, মর্যাদা ও সমঅধিকার প্রতিষ্ঠার আহ্বানে এ কর্মসূচিতে হাকিমপুর ও হিলি নারী উদ্যোক্তা নারীরা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আজ রোববার (৮ মার্চ) সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে হাকিমপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়
পরে হাকিমপর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রয় চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সমতা ও মানবিক সমাজ গঠনে নারীর অংশ গ্রহণ ও ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, শিক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় সভাপতি মহোদয়ের৷ বক্তব্য শেষে হল রুমে কথা বলার দাঁড়ান হিলি নারী উদ্যোক্তা সভাপতি জাকিয়া ডলি বিষয়টি সাথে সাথে ইউএনও মহোদয়ের দৃষ্টিগোচর হয় এবং কথা বলার জন্য মঞ্চে ডেকে নেওয়া।
তিনি বক্তব্য প্রথমে বলেন আজ আমাদের নারীদের নিয়েই মূলত এই প্রোগ্রাম। এখানে আমাদের দুটি নারী উদ্যোক্তা সংগঠন আছে। অথচ আমাদের কথা বলার মাইকে ডাকা হয় নাই। তাই আমার অধিকার আমি আদায় করে নিলাম।একথায় উপস্থিত সবাই করতালি দেয়। বিষয়টি কেন এমন হলো অনুষ্ঠান চলাকালীন সঙ্গে সঙ্গে কৈফত চাইলেন ইউএনও মহোদয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়।
সভাপতি জাকিয়া ডলি বলেন, বর্তমান সময়ে আমি মনে করি বর্তমান সময়ে আমরা নারীরা আরও অবহেলিত ও নির্যাতনের শিকার হচ্ছি। সকাল শুনতে বা দেখতে পাই, বাবার কাছ থেকে কন্যাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে হত্যা করা হচ্ছে, দাদি ও নাতনি মরদেহ পাশাপাশি জমিতে পড়ে আছে। আজকে দেখলাম গাজীপুরে জনৈক তিন সন্তানের জননীকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। তাহলে আমরা কিভাবে এই পুরুষ শাসিত সমাজে নিরাপদ প্রশ্ন রেখে গেলাম।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রয় চাকমা, উপজেলা শিক্ষা অফিসার শামসুল আলম, সমাজসেবা অফিসার মোঃ মাসুদ রানা, পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ তাহিরুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন, বন বিভাগের শাহজান আলী, সাবেক মহিলা হিলি মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আশরাফুল ইসলাম সহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা