August 15, 2026, 10:42 pm
শিরোনাম :
ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি জলঢাকায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল। ১৫ আগস্ট ইসলামী শিক্ষা দিবস পালন করলো ছাত্র শিবির নিলফামারী ১৫ আগস্ট নেই কোনো আয়োজন, নিরাপত্তার চাদরে ঢাকা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু সমাধি সুন্দরগঞ্জে জমি বিরোধে হামলা, ভিডিপি দলনেতা-দলনেত্রীসহ আহত ১০ রায়গঞ্জের টিটিসি ধানগড়াতেই চাই মুকসুদপুর থানার ওসি আব্দুলা আল মামুন সম্মানিত নীলফামারী জেলা প্রশাসককে গ্রীন ভয়েসের দুর্লভ রক্তকাঞ্চন গাছ বিতরণ ​নীলফামারী জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধার ও গ্রেফতার

জয়পুরহাটে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট

জয়পুরহাটে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:

আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার,সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ ই মার্চ জয়পুরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(৮ মার্চ)দুপুর ২ টায় জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ নারী দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রসাসক আল মামুন মিয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশকজেসমিন নাহার,জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লায়লা নাসরিন জাহান,জয়পুরহাট সিভিল সার্জন অফিসের সিনিয়র শিক্ষা অফিসার চৈতী রায়।

উক্ত সভায় বক্তব্যরা বক্তব্য দিয়ে গিয়ে বলেন, নারীর অধিকার নিশ্চিত করা ছাড়া একটি দেশের টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজের সব ক্ষেত্রে নারী-পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, নারীরা আজ শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। তবুও অনেক ক্ষেত্রে নারী এখনও বৈষম্য ও সহিংসতার শিকার হচ্ছে। তাই নারী ও কন্যা শিশুদের নিরাপত্তা, অধিকার এবং মর্যাদা নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি জরুরি।

নারীর ক্ষমতায়ন বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষা ও কর্মক্ষেত্রে সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে যাতে নারীরা নিরাপদ ও সম্মানজনক পরিবেশে এগিয়ে যেতে পারে।
প্রতি বছর ৮ মার্চ বিশ্বজুড়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। নারীর অধিকার, সমতা ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে দিবসটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়।

৮.০৩.২৬
সেলিম হোসেন রুবেল
জয়পুরহাট
০১৭৩৫৯৯২৪২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা