April 21, 2026, 2:31 pm
শিরোনাম :
বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা (শুরু) লোহাগাড়ায় এসএসসি ২০২৬: বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত, কঠোর নিরাপত্তা বলয়ে কেন্দ্র রায়গঞ্জে ফুলজোড় নদীর পাশে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার আজ সারা দেশে শুরু এসএসসি পরীক্ষা লালমনিরহাট সদর স্বাস্থ্য কমপ্লেক্সে বেল নিলামে বিক্রির ঘোষণা সুন্দরগঞ্জে হাম-রুবেলা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন লামায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে আজকে থেকে শুরু হয়েছে ” হোটেল ও রিসোর্ট কর্মীদের দক্ষতা প্রশিক্ষণ নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার হাকিমপুর এর হিলিতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন কুরবানির ঈদ ঘিরে মোহনগঞ্জে ‘বুচারদের’ বিশেষ প্রশিক্ষণ

নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম নীলফামারী

নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম নীলফামারী

নীলফামারীর সৈয়দপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যা মামলার তিন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র্যাদব-১৩। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার ধলাগাছ মতির মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রায়হান রিতু (৩০), জসিম (৩২) ও জিতু (৩৪)। তারা সবাই সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং ঘটনার পর থেকে পলাতক ছিলেন।
র্্যাব জানায়, নিহত শিমু আক্তার (৩১) এর সঙ্গে রায়হান রিতুর প্রায় ১৩ বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে। পরিবারের পক্ষ থেকে যৌতুক দিতে অপারগতা জানালে নির্যাতনের মাত্রা বাড়তে থাকে।
গত ৯ এপ্রিল সকালে স্বামীর বাড়িতে শিমুকে মারধর করে গুরুতর আহত করা হয়। অভিযোগ রয়েছে, পরে ঘটনাটি আড়াল করতে তাকে জোরপূর্বক বিষপান করানো হয়। গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১০ এপ্রিল রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় ১২ এপ্রিল নিহতের বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১২)।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যা ব-১৩ আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে পলাতক তিন আসামিকে গ্রেফতার করা হয়।
র্যা ব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, “যৌতুকসহ সামাজিক অপরাধ দমনে র্যািব সর্বদা তৎপর। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করেছি। ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা